-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আমলে নিয়েছেন কি না তা অবশ্য ম্যাক্সওয়েলের প্রতিক্রিয়াতেই স্পষ্ট! আইপিএলে ব্যাট হাতে ১৩ ম্যাচে মাত্র ১০৩ রান করেছেন তিনি। ম্যাক্সওয়েল আরেকটু ভালো করলে কিংস ইলেভেন পাঞ্জাব প্লে-অফে জায়গা করে নিত বলে বিশ্বাস অনেকের। ব্যাট হাতে ম্লান পারফরম্যান্সের জন্য সমর্থকদের রোষানলেও পড়েছিলেন।
ম্যাক্সওয়েলের উপর ক্ষুব্ধ শেবাগ বলেছিলেন, '১০ কোটি রুপির এই চিয়ারলিডার পাঞ্জাবের জন্য খুবই ব্যয়বহুল হয়ে গেছে। বিগত কয়েক বছর ধরেই খুব খারাপ পারফর্ম করছে। আর এ বছর তো অন্যান্য রেকর্ডগুলোও ভেঙে ফেলেছে। এটাকে বলা যায় চড়া মূল্যে ছুটি কাটানো।'
দিন দশেক আগে শেবাগের বলা কথাটি কানে গেছে ম্যাক্সওয়েলেরও। ম্যাক্সওয়েলের কাছে শেবাগের এই উপহাসকারী রূপ নতুন কিছু নয়। তাই এসব সমালোচনাকে পাত্তা দিতে চাচ্ছেন না অস্ট্রেলীয় তারকা।
ম্যাক্সওয়েল বলেন, 'বীরু যে আমাকে অপছন্দ করে এটা নিয়ে সে বেশ স্পষ্টবাদী এবং এতে কোনো অসুবিধা নেই। সে যা চায় বলতে পারে। সে এসব বলার জন্যই মিডিয়াতে আছে। তাই ঠিকই আছে। আমি এসব মোকাবেলা করেই এগিয়ে চলেছি এবং শেবাগের কথাকে আমি আমলেই নিচ্ছি না।'
ম্যাক্সওয়েল আরও বলেন, 'আমি মনে করি, এখন আমি এসব বিষয় আরও ভালো সামলাতে পারি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 