-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত ছয়টি টেস্ট ম্যাচের কেবল একটিতে জয় পেয়েছে বাংলাদেশ এবং বাকি পাঁচটি ম্যাচেই বাজেভাবে হেরেছে। জয় পাওয়া একমাত্র ম্যাচটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তার আগে টেস্ট ক্রিকেটের নবীন সদস্য
তিনি আরও বলেন, 'আমরা যেভাবে উইকেট দিয়ে আসি, এটা আমি কোনো দলে দেখিনি। টেস্ট খেলতে গিয়েও একাধিক ক্রিকেটার বারবার উইকেট দিয়ে আসছে এটা দেখে খুবই খারাপ লেগেছে। একটা ভালো বলে আউট হতেই পারে। যেমন মুশফিকের বলটা টার্ন করেছিল অনেক। কিন্তু বাকি যে উইকেটগুলো, ওগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'
প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও করেন অর্ধশতক। দ্বিতীয় ইনিংসেও জয়ের আশা টিকিয়ে রেখেছিলেন তিনি। ছিলেন ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানকারী। তরুণ ক্রিকেটার মিরাজের ব্যাটিং একপাশে রাখলে অন্যদের অবদান আর চোখে পড়ে না পাপনের। মিরাজের পারফর্মে বিসিবি সভাপতি সন্তুষ্ট হলেও বাকিদের পারফর্মে যে মোটেও সন্তুষ্ট হননি সেটা তার কথায় স্পষ্ট হয়েছে।
'একটা জিনিস দেখেন, আমাদের মেহেদী হাসান মিরাজ যদি প্রথম টেস্টে সেঞ্চুরিটা বাদ দেন, এই টেস্টেও তার যে ব্যাটিংটা বাদ দেন তাহলে আমাদের আর রান কোথায়? আমাদের দলে তো আহামরি কোনো পরিবর্তন হয়নি। এই খেলোয়াড়রাই তো খেলে। তাহলে রান কোথায়?'
এই সিরিজ জুড়েই বাংলাদেশ দলের কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না বলে মনে হয়েছে পাপনের। ম্যাচে টাইগাররা কোনো পরিকল্পনা নিয়ে এগোতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাইরে থেকে তার মনে হয়েছে যে ক্রিকেটাররা পরিকল্পনা ছাড়াই নিজের মতো করে খেলে মাঠ ছেড়েছে।
পাপনের ভাষ্যমতে, 'আমার কাছে মনে হয়েছে কোনো কিছুই ঠিক হয়নি। প্রত্যেকটা ম্যাচের আগে একটা কৌশল সাজাতে হয়। এমনকি প্রতিটা সেশনের আগেও থাকে। কিন্তু এখানে কৌশল, পরিকল্পনা কিছুই ছিল না। সবাই নিজের মতো খেলে দিয়ে এসেছে। আমি বিশেষজ্ঞ না, কিন্তু বাইরে থেকে দেখে এটা মনে হয়েছে।'