-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৬ সালে টেস্টে ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন মাশরাফি। সেটাতে সাড়াও দিয়েছিল বিসিবি। ২০১৭ সালে জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে খেলেন মাশরাফি। ইনজুরিতে পড়ায় এর আগে মাত্র চারটি দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলেছিলেন তিনি, সেটিও চার দিনের। ২০১২ ও ২০১৪ সালে জাতীয় লিগে একটি করে ম্যাচ খেলার পর ২০১৪ বিসিএল ও এনসিলে দুইটি ম্যাচ খেলেন মাশরাফি।
তিন বছর পর দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফিরে দারুণ করেছিলেন তিনি। তবে নিজের সর্বশেষ দীর্ঘ পরিসরের ম্যাচে করেছেন মাত্র ১৫ ওভার, পেয়েছেন একটি উইকেট। মাশরাফির টেস্টে ফেরার ব্যাপারে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন মাশরাফি চাইলে টেস্ট খেলতে পারবেন।
'এটা সম্পূর্ণ ওর ও বিসিবির ব্যাপার। আমাদের যেটা নির্দেশনা দেবে ওভাবেই এগোবো। মাশরাফি যদি টেস্ট খেলতে চায় খেলবে।'
তবে মাশরাফি নিজ থেকে টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ করলেও তাঁকে টি-টোয়েন্টিতে চায় বিসিবি। ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হুট করেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। হঠাৎ তার অবসরের ঘোষণায় হৈচৈ শুরু হয় ক্রিকেট পাড়ায়। অনেকেই ধারণা করছেন জোরপূর্বক টি-টোয়েন্টি থেকে তাঁকে অবসরে পাঠিয়েছে বিসিবি।
অবশ্য এর পরে বেশ কয়েকবার টি-টোয়েন্টিতে ফেরার জন্য মাশরাফিকে বিসিবি অনুরোধ করলেও নিজের অবস্থান পরিষ্কার করে জানান, টি-টোয়েন্টিতে ফিরছেন না তিনি। জাতীয় দলের প্রধান নির্বাচক নান্নু জানান, দলের ভালোর জন্য টেস্টের চেয়ে তাঁকে টি-টোয়েন্টিতে বেশি প্রয়োজন।
'আমরা চাচ্ছি টি-টোয়েন্টিতে ওর ফেরাটা জরুরি। যদি ফেরে এটা আমাদের দলের জন্য অনেক ভাল।'