-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাল দলের অধিনায়ক জারিফ রহমান। ইনিংস সূচনা করতে নেমে আব্দুল্লাহ হানিফ আর জাওয়াদ আবরার মিলে গড়েন ৩৫ রানের জুটি। ২১ বলে ১৪ রাঙ করে আব্দুল্লাহ আল রাফির বলে বোল্ড হন হানিফ। বড় স্কোর গড়তে পারেননি তিনে নামা আল রুসান। সামিউন রাতুলের বলে স্টাম্পিংয়ের শিকার হন রুসান। ফিরে যান ৮ রান করে।
তৃতীয় উইকেটে অধিনায়ক দেবাশিষ সরকারকে সাথে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন ওপেনার জাওয়াদ আবরার। সাবলীল ব্যাটিং করতে থাকা দেবাশিষের ইনিংসের সমাপ্তি ঘটে রাতুলের বলে বোল্ড হয়ে। ৪৪ বলে ৩৩ রান করেন দেবাশিষ। পরের ওভারেই ফিরে যান হাসনাইন সৌমিক। রানের খাতা খোলার আগেই সুফিয়ান শাওনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন হাসনাইন। দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে লাল দল।
জাওয়াদ আবরার আর নাভিদ আল হাসানের ৫৫ রানের জুটিতে চাপ সামাল দেয় লাল দল। দলীয় ১৭৯ রানের মাথায় রাফির দ্বিতীয় শিকারে পরিণত হন নাভিদ। দ্রুত ফিরে যান উইকেটরক্ষক ইয়ামিন হোসেন (৭ রান) ও ফারহান শাহরুর (৩ রান) ও আয়মান (০) রান। ১৮৬ রানে ৫ উইকেট থেকে ২০৩ রানে পৌঁছাতে ৩ উইকেট হারায় লাল দল। এক প্রান্ত আগলে রেখে শতক তুলে নেন জাওয়াদ। নবম উইকেটে রিয়াল করিমের সাথে ২৭ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করা হয়।
১৭৫ বলে ১০৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জাওয়াদ। তার ইনিংসে ছিল ১৮ টি চারের মার। বল হাতে সবুজ দলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন রাতুল। ৪ উইকেট নিয়েছেন তিনি।
জবাব দিতে নেমে সবুজ দলের হয়ে ইনিংস সূচনা করেন ফাহিম মুনতাসির এবং আরদান সিয়াম। দলীয় ৩৪ রানের মাথায় রিয়ালের বলে বোল্ড হয়ে ফিরে যান ফাহিম। ১১ রান করেন তিনি। এরপর দলীয় ৪৬ রানের মাথায় মোহাম্মদ সালমানকে হারায় সবুজ দল। আয়মানের বলে রিয়ালের হাতে ক্যাচ দেন সালমান। থিতু হতে পারেননি অধিনায়ক জারিফ রহমানও। মাত্র ৪ রান করে আবিদের শিকার হন জারিফ। নিজের পরের ওভারে এসে আবিদ বোল্ড করেন রুবাইয়াত রাতুলকে।
৫২ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সবুজ দল। খাদের কিনারা থেকে দলকে টেনে ধরেন ওপেনার সিয়াম এবং উইকেটরক্ষক আব্দুল্লাহ। দিনের বাকিটা সময় নিরবিচ্ছিন্ন থেকেই কাটিয়ে দেয় এ জুটি। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত এ জুটি থেকে রান এসেছে ৪৮। প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেটে ১০০ রান করেছে সবুজ দল। লাল দলের চেয়ে পিছিয়ে আছে ১৩০ রানে।
প্রথম দিন শেষে সবুজ দলের ওপেনার সিয়াম অপরাজিত আছেন ৭৮ বলে ৪২ রান করে, মেরেছেন ৬ বাউন্ডারি। ৪ বাউন্ডারি হাঁকানো আব্দুল্লাহ অপরাজিত আছেন ৪১ বলে ২৯ রান করে। লাল দলের হয়ে বোলিংয়ে দুই উইকেট নিয়েছেন আবিদ হাসান। একটি করে উইকেট শিকার করেছেন রিয়াল করিম এবং আয়মান।
সংক্ষিপ্ত স্কোর: লাল দল ২৩০/৮, ডিক্লেয়ার্ড (প্রথম ইনিংস)
জারিফ ১০৬, দেবাশিষ ৩৩, নাভিদ ১৬
রাতুল ৪/৩২, রাফি ২/৩৯
সবুজ দল ১৩০/৪, ২৯ ওভার (প্রথম ইনিংস)
সিয়াম ৪২*, আব্দুল্লাহ ২৯*, ফাহিম ১১
আবিদ ২/৩০, আয়মান ১/১৬




