-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আন্তর্জাতিক সম্প্রচারকরা এগিয়ে এসেছে বিপিএল ২০১৭ সম্প্রচার করার জন্য। এর আগে কেবল বাংলাদেশেই মাছরাঙ্গা ও গাজি টিভি এর পর্দায় সম্প্রচারিত হচ্ছিল বিপিএল এর পঞ্চম আসর। ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে বিপিএল এর চার ম্যাচ। দুইদিনের খেলা শেষে একদিন বিরতি দিয়ে আবার মঙ্গলবার শুরু হবে বিপিএল ২০১৭ এর আসর।
চিটাগাং ভাইকিংস ছাড়া সব দলই খেলে ফেলেছে অন্তত একটা ম্যাচ। দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে উদ্বোধনী স্বাগতিক দল সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ডাইনামাইটসকে অনায়াসে হারালেও আরেক ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারাতে বেগ পেতে হয় তাদের।
প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের কাছে হারলেও ২য় ম্যাচে বড় জয় নিয়ে টেবিলের দুইয়ে আছে শিরোপার অন্যতম দাবিদার সাকিব সাঙ্গাকারার হট ফেভারিট ঢাকা ডাইনামাইটস।
এক ম্যাচে এক জয় নিয়ে তিনে অবস্থান করছে সদ্য টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাশরাফি বিন মর্তুজা এর অধীনে থাকা রংপুর রাইডার্স। এখনও কোনো ম্যাচ খেলে নি চাটগাঁও এর দল চিটাগাং ভাইকিংস।
অন্যদিকে টেবিলে সবেচেয়ে নিচে রয়েছে এক ম্যাচ খেলে একটিই হারা তিন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স , রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স। এর মধ্যে সিলেটের বিপক্ষে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েও হেরে যাওয়া কুমিল্লা আছে নিচ থেকে তিনে। বাকি দুই দল রাজশাহী ও খুলনা রয়েছে যথাক্রমে নিচ থেকে দুই ও এক নম্বরে।
মাত্র শুরু হওয়া বিপিএল এর এখনও বাকি অনেকটুক পথ। কে পা হড়কায় আর কে মসৃণভাবে এগিয়ে যায় শিরোপার দিকে সেটাই এখন দেখতে পারবে বিশ্ববাসী। প্রায় ৪০ দিনের টুর্নামেন্টের ভবিষ্যৎ দেখাতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক সব ব্রডকাস্টার।