-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
অজি প্লেয়ারদের উল্লাস[/caption]
খেলোয়াড়দের গত বিশ বছর ধরে চলে আসা বেতন কাঠামো নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর প্রেক্ষিতে এটা রুখতে যে কোন কিছু করতে প্রস্তুত রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এজন্য বাংলাদেশ সফর বয়কটও করতে পারে অজি ক্রিকেটাররা।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ই আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে অজিদের। এরপর কিছু প্রস্তুতি ম্যাচ খেলে মূল সিরিজ শুরু করবে ক্যাঙ্গারু বাহিনী।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস এসোসিয়েশন (এসিএ) যদি কোন ঐক্যমতে পৌঁছাতে না পারে তবে এ সিরিজ পড়বে হুমকির মুখে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটারস এসোসিয়েশন (এসিএ) বস এলিস্টার নিকলসন বলেন,'খেলোয়াড়রা দেশকে প্রতিনিধিত্ব করতে চায় এবং বাংলাদেশের সাথে খেলার সুযোগ চায়।'
তিনি যোগ করেন, 'বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটাররা ১লা জুলাই থেকে বেকার হয়ে পড়বে যদি চুক্তি সাক্ষরিত না হয়। সিএ এই বাস্তবতাটি অগ্রাহ্য করতে চাচ্ছে। বেকার হলে খেলোয়াড়রা ট্যুরে যেতে পারে না। জুনের ত্রিশ তারিখের মধ্যে সকল টাকাসহ আমাদের চুক্তি করার কথা রয়েছে।'
অস্ট্রেলিয়ার সাথে এ সিরিজ খেলার কথা ছিল ২০১৫ সালে। নিরাপত্তার কারণ দেখিয়ে সেবার বাংলাদেশে খেলতে আসে নি তারা। তবে এবার নিরাপত্তা নিয়ে কোন আপত্তি নেই তাদের।
সিএ এর হাইপারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, 'আমাদের এ সিরিজের জন্য ঘোষিত দলের সবাইকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড আমাদের নিশ্চয়তা দিয়েছে।'