-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিগত কয়েকদিন ধরে সিডনির উত্তর অঞ্চলে আশঙ্কাজনক হারে বাড়ছে ছোঁয়াচে ভাইরাসটির সংক্রমণ। ক্রিকেট অস্ট্রেলিয়া তাই ভেন্যু সরিয়ে ফেলার কথাও ভাবছে। কিন্তু সেক্ষেত্রে তৃতীয় টেস্ট সরিয়ে আনতে হতে পারে মেলবোর্নে, যেখানে দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হবে। পরপর দুটি টেস্ট মেলবোর্নে আয়োজন করাও মুখের কথা নয়।
ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য নির্ধারিত সময়ে, নির্ধারিত ভেন্যুতেই তৃতীয় টেস্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, 'সিডনিতে যদি খেলা সম্ভব হয়, তাহলে তাই করা হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলা হচ্ছে। পুরো সিরিজই কীভাবে সুস্থভাবে খেলা সম্ভব সেদিকে নজর রাখা হয়েছে। সেজন্য খেলোয়াড়দের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে।'
করোনার সংক্রমণ ঠেকাতে নিউ সাউথ ওয়েলসের সাথে বাকি রাজ্যগুলোর সীমানা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেও প্রধান নির্বাহী নিক হকলির আশাবাদ, তৃতীয় টেস্টের সময় গড়াতে গড়াতে করোনা পরিস্থিতির উন্নতি ঘটবে, তাই সরাতে হবে না ভেন্যুও। তিনি বলেন, ‘তৃতীয় টেস্টটি হতে এখনও আড়াই সপ্তাহ দেরি আছে। এই অবস্থায় নর্দার্ন বিচ এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে যথেষ্ট সময় আমাদের হাতে আছে। তাই এখনো সূচিতে কোনো পরিবর্তন আনিনি আমরা। তৃতীয় টেস্টের ভেন্যু হিসেবে এখননো সিডনি ক্রিকেট গ্রাউন্ডই আমাদের পছন্দ।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




