-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিতেছে স্বাগতিক পাকিস্তান। ছবি এএফপি[/caption]
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফর করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এ সফর ঘিরে অনেক অনিশ্চয়তার মধ্যে থাকলেও অস্ট্রেলিয়াকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে বলে আশ্বস্ত করেছিল পিসিবি। এ সিরিজে পাকিস্তান দর্শকদের মাঝে বাড়তি আমেজও তৈরি হয়েছিল।
পিসিবি প্রধান হিসেবে পাকিস্তান ক্রিকেট নিয়ে দর্শকদের এমন বাড়তি উন্মদনা ভালো লেগেছে রমিজ রাজার। সম্প্রতি সময়ে পাকিস্তান ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“অস্ট্রেলিয়া সিরিজ আয়োজন করার পেছনে যেসব লক্ষ্য ছিল, সেগুলো সবগুলোই পূরণ করতে সফল হয়েছি আমরা। নিরাপত্তা, কোয়ালিটি ক্রিকেট কিংবা দর্শকের কথা বলুন না কেনো- পাকিস্তান ক্রিকেটের জন্য এটি দারুণ ব্যাপার।”
পিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেটকে আর্থিকভাবে শক্তিশালী করার যে পরিকল্পনা নিয়েছেন তাঁতে অনেকটাই সফল বলা যায় রমিজ রাজাকে। তার সর্বশেষ উদাহরণ অস্ট্রেলিয়া সিরিজ। রমিজের মতে এ সিরিজ থেকে পিসিবির আয় ২০০ কোটিরও বেশি।
[caption id="attachment_197182" align="aligncenter" width="640"]
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ছবি এএফপি[/caption]
“অতীত রেকর্ড দেখলে আর্থিক দিক দিয়ে আমরা তা ভেঙেছি। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ থেকে ২০০ কোটি রুপি আয় করব। এটি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”
রমিজ রাজার মতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর পর পাকিস্তান ক্রিকেটের চেহারা বদলে দিয়েছে। দলকে নিয়ে দর্শকদের মাঝেও নতুন করে আস্থা তৈরি হয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের উইকেট নিয়ে সমলোচিত হয়েছিলেন তিনি। রমিজ শিকার করলেন উইকেট এখনও যথেষ্ট ভালো নয়।
“সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স মানুষের মনে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। বাণিজ্যিক দিক দিয়ে আমাদের নতুন পথ দেখিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর পর অনেক প্রভাব ফেলেছে। হ্যাঁ, এটা সত্যি আমাদের অবকাঠামো নিয়ে অনেক কাজ করতে হবে। উইকেটও যথেষ্ট ভালো নয়। সামনে আমাদের ব্যস্ত সূচি রয়েছে। এটি (উইকেট) নিয়ে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।”