-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যক্তিগত তৃতীয় ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন আইচ মোল্লা।[/caption]
বাংলাদেশের দেওয়ার ২২৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যানই ধীরগতিতে ব্যাটিং শুরু করেন। ৩৬ বলে ৯ রান করা সাবাউন বানুরিকে শিকার করে প্রথম উইকেট পায় বাংলাদেশ। আরেক ওপেনার সুলিমান সুফি ৫৫ বলে ১৮ রান করে বিদায় নেন। এই দুইজনকেই আউট করেন আরিফুল ইসলাম।
তারপরে আফগানদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন নাইমুর রহমান নয়ন। মিডল অর্ডারের টানা চার ব্যাটসম্যানকেই নয়ন শিকার করেন। পরের তিনটি উইকেট নেন পেসার রিপন মন্ডল। ইজহারউল্লাহ নাভিদকে শিকার করে পঞ্চম উইকেট শিকারের পাশাপাশি আফগানিস্তানকে অলআউট করেন নয়ন।
বাঁহাতি স্পিনার নয়ন ১৭ রানের বিনিময়ে নিয়েছেন ৫টি উইকেট। ডানহাতি স্পিনার আরিফুল ২৩ রানে দিয়ে নিয়েছেন ২টি উইকেট। পেসার রিপন ১৭ রানে ৩টি উইকেট শিকার করেছেন।
আফগানিস্তান অলআউট হয়েছে ১০১ রানে। বাংলাদেশের যুবারা পেয়েছে ১২১ রানের জয়। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হলো বাংলাদেশের।
তার আগে টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। দ্বিতীয় ওভারেই বোল্ড হন প্রান্তিক নওরোজ নাবিল। রানের খাতা খোলার আগেই উইকেট ছুঁড়ে দেন খালিদ হাসান। তৃতীয় উইকেটে মফিজুল ইসলাম রবিন ও আইচ গড়েন ৬১ রানের জুটি। ৯৩ বলে ২৭ রানের কচ্ছপগতির ইনিংস খেলে বিদায় নেন রবিন।
অধিনায়ক মেহেরব হাসান ১৬ বলে ৭ রান করে বিদায় নেন। মেহেরব ও আইচের জুটিতে আসে ৫৩ রান। গাজী তাহজিবুল ইসলামের সাথে ৩৩ রান যোগ করেন আইচ। তাহজিবুল বিদায় নেন ২৭ বলে ১৮ রান করে। তারপর আইচের সাথে যোগ দিয়ে দ্রুত রান তুলতে থাকেন আব্দুল্লাহ আল মামুন।
সতীর্থদের আসা-যাওয়া দেখতে দেখতে তিন অঙ্ক স্পর্শ করেন আইচ। ১৩০ বলে ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। আইচের ব্যাট থেকে আসে ৮টি চার ও ৪টি বিশাল ছক্কা। তার স্ট্রাইকরেট ছিল ৮৩.০৭।
শেষের দিকে দ্রুতগতিতে রান তোলেন মামুন। ২০ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন মামুন। তার ব্যাট থেকে ১টি চার ও ৩টি ছক্কা। ৪ বলে ৪ রান করে অপরাজিত থাকেন আরিফুল ইসলাম।
নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছে ৬ উইকেটের বিনিময়ে ২২২ রান। ইনিংসে অতিরিক্ত থেকেই এসেছে ২৫ রান। আফগানিস্তানের পক্ষে ফয়সাল খান ৩৯ রানে শিকার করেছেন ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২২২/৬ (৫০ ওভার)
আইচ ১০৮, মামুন ৩২*, রবিন ২৭;
ফয়সাল ৩/২৯
আফগানিস্তান ১০১/১০ (৩৯.৪ ওভার)
বিলাল ২২, ইজাজ ২২;
নয়ন ৫/১৭, রিপন ৩/১৭, আরিফুল ২/২৩।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১২১ রানে জয়ী।




