-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রাজস্থান রয়্যালসে ছিলেন টাই। দলটি ৫টি ম্যাচ খেলে ফেললেও একটি ম্যাচেও একাদশে জায়গা হয়নি এই পেসারের। এর মধ্যেই আবার তিনি আইপিএল ছাড়লেন। করোনাভাইরাসের প্রকোপের কারণেই যে তিনি দেশ ছেড়েছিলেন সেটা ধারণা করা যাচ্ছিল সহজেই। তবে এর সাথেও আছে আরও কিছু আনুষাঙ্গিক বিষয়।
মাঝপথেই টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার ব্যাপারে টাই একটি রেডিওতে জানিয়েছেন, 'এখানে বেশ কিছু কারণ আছে। প্রধান কারণ হলো ভারত থেকে ফেরার পরে পার্থে হোটেলে কোয়ারেন্টিন করার কঠিন শর্ত দেওয়া হচ্ছে। আবার বিশেষ করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সরকার এখন বাইরে থেকে দেশে ফেরার ওপরেও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। তাই অবশ্যই অস্ট্রেলিয়ানদের চিন্তা এই বিষয়ে।'
''আমি ফিরে এসেছি শোনার পরে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে। আমি কোন রুট ব্যবহার করে দেশে ফিরেছি এসব বিষয়ে ওদের আগ্রহ দেখলাম। আমি নিরাপদে ফিরতে পেরেছি বলেও ওরা খুশি হয়েছে।'
রবিবার (২৫ এপ্রিল) টাই ফিরে যাওয়ার পরে আরও ২ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনও দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবারই তাদের ফিরে যাওয়ার ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।
শুধু অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়াতেই টাই আইপিএল ছাড়েননি। করোনায় 