-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চতুর্দশ আইপিএলের বাকি অংশে নটরাজনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফাইল ছবি[/caption]
হাঁটুর চোটে ভুগতে থাকা এই পেসার চতুর্দশ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আর খেলতে পারবেন না- এমন দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। কয়দিন ধরে যন্ত্রণা দেওয়া হাঁটুর চোটের অবস্থা বুঝতে হলে স্ক্যান করাতে হবে তাকে। সেক্ষেত্রে ছেড়ে যেতে হবে জৈব সুরক্ষা বলয়। চোট সারানোর পর আবারও দলের সাথে যোগ দেওয়ার আগে পালন করতে হবে কোয়ারেন্টিন।
এতকিছুর পর এবারের আইপিএলে খেলা যে আর সম্ভব হবে না নটরাজনের, তা এক প্রকার নিশ্চিত। তাই রাতারাতি তারকা খ্যাতি পাওয়া এই পেসারকে ছাড়াই বাকি ম্যাচগুলোতে লড়তে হবে হায়দরাবাদকে। প্রসঙ্গত, চোটে পড়ার আগে দলের হয়ে প্রথম দুই ম্যাচ খেলেছিলেন নটরাজন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৭ রান ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৩২ রানের খরচায় একটি করে উইকেটও শিকার করেছিলেন।
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, 'নটরাজনের চোটের জায়গা এখনও ফুলে আছে। ওর স্ক্যান করানো প্রয়োজন। জৈব সুরক্ষা বলয়ে থেকে স্ক্যান করানো সম্ভব নয়। তাই ওকে বলয় থেকে বের হতে হবে। তখন ৭ দিন কোয়ারেন্টিন করে আবার দলে যোগ দিতে হবে।'
ওয়ার্নার জানান, 'দলের ফিজিওরা অবশ্য ওকে সারিয়ে তোলার চেষ্টা করছেন।'
বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, নটরাজনের চোট সারানোর জন্য তাকে জাতীয় অ্যাকাডেমিতে পাঠানোর পরিকল্পনা চলছে। নটরাজনের ছিটকে পড়ার আনুষ্ঠানিক ঘোষণা এলে তার বদলি হিসেবে অন্য কোনো ভারতীয় পেসারকে দলে ভেড়াতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনটি ম্যাচই হেরেছে ধুঁকতে থাকা দলটি।