-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এখন রজত পতিদারের ব্যাটেই আইপিএল জয়ের স্বপ্ন দেখছে ব্যাঙ্গালোর।[/caption]
অথচ সেই রজতই কিনা ভাগ্যের ফেরে এখন আইপিএলের হিরো। রজতের বিধ্বংসী শতকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আসরের ফাইনাল ম্যাচ থেকে মাত্র এক ম্যাচ দূরে রয়েছে।
চলতি মাসের শুরুই বিয়ে করার কথা ছিল রজতের। চোটের কারণে লুভনিথ সিসোদিয়া মাঠের বাইরে ছিটকে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হাত বাড়ায় রজতের দিকে। বিয়ে-টিয়ে ফেলে রজত তখন ছুটে আসেন আইপিএলে। এমনটিই জানিয়েছেন রজতের বাবা মনোহর পতিদার।
তিনি বলেন, '৯ মে রজতের বিয়ের তারিখ ছিল। কোভিডের জন্য খুব অল্পের মধ্যে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে চেয়েছিলাম। তাই কার্ড পর্যন্ত তৈরি করিনি। ইন্দোরের একটি হোটেল ভাড়া করেও রেখেছিলাম। কিন্তু আরসিবির তরফ থেকে ডাক পাওয়ার জন্য বিয়ে পিছিয়ে দিতে হল।'
[caption id="attachment_201559" align="aligncenter" width="800"]
রজতের বিধ্বংসী ব্যাটিংয়ে কোয়ালিফায়ারে উঠেছে ব্যাঙ্গালোর।[/caption]
রজতের স্থগিতকৃত সেই বিয়ে যে এখন কবে হবে তার নিশ্চয়তা নেই। আইপিএল শেষে তাকে যোগ দিতে হবে রঞ্জি ট্রফির মধ্যপ্রদেশ দলে। ৫৪ বলে ১১২ রান করে ব্যাঙ্গালোরকে কোয়ালিফায়ারে তোলা রজতকে ছাড়া যে মধ্যপ্রদেশ কোয়ার্টার ফাইনাল খেলতে চাইবে না, সে কথা তো চোখ বুজেই বলা যাচ্ছে। সেক্ষেত্রে হয়ত বিয়ের জন্য জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে আলোচনায় উঠে আসা এই ক্রিকেটারকে।
মাত্র ২০ লাখ রুপি মূল্যের রজত এমন ইনিংস না খেললে ব্যাঙ্গালোরের এলিমিনেটর পরীক্ষা উতরে যাওয়া বেশ কঠিন হত। ম্যাচ শেষে রজত জানান, ভয়হীন ক্রিকেটই তাকে এমন ব্যাটিংয়ের শক্তি দিয়েছে। তিনি বলেন, 'আমি কোনো চাপ নিইনি। কারণ আমি জানতাম শুরুতে কিছু বল নষ্ট করলেও যদি শেষপর্যন্ত যদি টিকে থাকতে পারি তাহলে রান পাব, পরের দিকে বড় শট মারতে পারব।'
বড় তারকাদের মত পেশির জোর না থাকায় রজতের মনোযোগ ছিল সঠিক টাইমিংয়ে। রজত আরও জানালেন, শুরুতে আইপিএলে সুযোগ পাননি বলে হতাশা গ্রাস করেনি তাকে। তিনি বলেন, 'আইপিএলে সুযোগ না পাওয়ায় ক্লাবের হয়ে খেলছিলাম। নিলামে কেউ কিনবে কিনা সেটা তো আর আমার হাতে নেই। কিন্তু সুযোগ পাওয়ার পর তা কীভাবে কাজে লাগাব সেটা আমার হাতে। তাই সেভাবেই খেলেছি। অতিরিক্ত চাপ নিইনি। তাতেই সাফল্য এসেছে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




