-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৯ সালে ভারত জাতীয় দলের জার্সি স্পন্সরের দায়িত্ব নিয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠে বাইজুস। এখনো টিম ইন্ডিয়ার জার্সি স্পন্সর প্রতিষ্ঠানটি। বিসিসিআইয়ের পর এবার তারা যুক্ত হল আইসিসির মত শক্তিশালী সংস্থার সাথে। এই সময়ের মধ্যে ভারতে একটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে।
পাশাপাশি আইসিসির প্রমীলা ইভেন্টগুলোতেও ব্রডকাস্ট ও ডিজিটাল রাইটসের ক্ষেত্রে থাকবে বাইজুস এর উপস্থিতি। ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে আইসিসির সাথে প্রচারণাও চালাবে।
আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি বলেন, 'এই সংস্থাকে গ্লোবাল পার্টনার হিসেবে পেয়ে আমরা খুশি। তাদের সঙ্গে জুটি বেঁধে ভালো ইনিংসের ব্যাপারে আমরা আশাবাদী। ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে সহনশীলতা, অধ্যবসায়, দৃঢ় বিশ্বাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। আমাদের আশা বাইজুস এর সঙ্গে চুক্তির ফলে আরও বেশি করে বিভিন্ন বয়সের মানুষকে ক্রিকেটের প্রতি আকৃষ্ট করা সম্ভব হবে।'
'এই সংস্থার সঙ্গে কয়েক কোটি ভারতীয় পড়ুয়া যুক্ত রয়ছেন এবং শিক্ষাক্ষেত্রে এই সংস্থা ভারতে অত্যন্ত জনপ্রিয়। শিক্ষার সঙ্গে ক্রিকেটের এই মেলবন্ধন ক্রিকেটপ্রেমী বহু মানুষকে আকৃষ্ট করবে, উৎসাহিত করবে।'- বলেন সোহনি।
বাইজুসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বাইজু রবীন্দ্রন বলেন, 'আইসিসির সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। খেলার প্রতি বরাবরই আগ্রহী ভারতীয়রা, বিশেষ করে ক্রিকেট আমাদের হৃদয়ে রয়েছে। ভারতীয় সংস্থা হিসেবে এমন গ্লোবাল প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্ব করতে পারা গৌরবের। ক্রিকেট যেভাবে বিশ্বের কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে অনুপ্রেরণা দেয়, শিক্ষামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরাও আরও বেশি করে শিশুমনে শিক্ষার প্রতি ভালোবাসা জন্মাতে বদ্ধপরিকর থাকব।'