-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপিএলে দুটি শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইল ছবি[/caption]
সম্প্রতি বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে নাফিসা জানান, আগামী দুই বছরের মধ্যেই কুমিল্লা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজনের আপ্রাণ চেষ্টা করবেন তিনি। সেক্ষেত্রে কুমিল্লা হতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হোম ভেন্যু।
নাফিসা বলেন, 'মাত্র দুই মাস আগে কুমিল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামের পরিকল্পনা পাশ হয়েছে। একইসাথে শেখ রাসেল মিনি স্টেডিয়ামও। আমি আশা করি এবং বিশ্বাস করি, আগামী দুই বছরের মধ্যে কুমিল্লায় বিপিএল হবে ইনশাআল্লাহ্।'
নিজের এলাকায় বিপিএল আয়োজনের ব্যাপারে নাফিসা পদ্ধপরিকর। তিনি বলেন, 'হোম আর অ্যাওয়ে যেটাই হোক, আমি কুমিল্লাতে বিপিএল হওয়াবোই। আমি এটার জন্য লড়বো। এখন স্টেডিয়াম নেই দেখে আমরা জোর গলায় বলতে পারি না। আমরা যখন প্রথম দল নিয়ে আসি তখন বিপিএলে কোনো জেলা ছিল না। জেলা পর্যায়ের দল হিসেবে আমরাই প্রথম। আমাদের লক্ষ্য ছিল কুমিল্লা নাম নিয়েই আমরা আসব। একই বিশ্বাস থেকে আমি বলছি, কুমিল্লা স্টেডিয়াম যেদিনই প্রস্তুত হবে, আমরা বিপিএল কুমিল্লায় নিব।'
[caption id="attachment_111113" align="aligncenter" width="1060"]
জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। ফাইল ছবি[/caption]
কুমিল্লায় বিপিএল আয়োজন করতে হলে দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন ব্যবস্থা থাকা জরুরী। নাফিসা আশ্বাস দিলেন, প্রয়োজনে লোটাস কামাল গ্রুপ হোটেলসহ অন্যান্য সুবিধাদির বিষয়টিও দেখবে, 'আমি পুরো সমর্থনের আশ্বাস দিচ্ছি। স্টেডিয়াম তৈরি হয়ে গেলে বাকি সব সুযোগ-সুবিধা আমরাই করব। যেন বিপিএল কুমিল্লায় হয় দুই বছরের মধ্যে।'
কুমিল্লার প্রতি ভালোবাসা প্রকাশ করে নাফিসা মুগ্ধতা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমর্থকদের প্রতি। তিনি বলেন, 'আমার মনে হয় না এটা কোনো ফ্র্যাঞ্চাইজি, মনে হচ্ছে পুরো বিশ্ব নিয়ে চলছি। কুমিল্লা থেকে আমাদের দল মানুষের যে পরিমাণ ভালোবাসা, প্রত্যাশা, সমর্থন পায়... এটার চ্যালেঞ্জও আছে। একজন নারী হয়ে কুমিল্লাকে প্রতিনিধিত্ব করছি, এটা অনেক সম্মানের। কুমিল্লার সমর্থন আমি সবসময় পাই। অন্য দল নিয়ে বিপিএলে আসতে পারতাম। কিন্তু কুমিল্লার কোনো দল ছাড়া আমি মাঠে নামতে পারব না।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




