-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জাতীয় দলে মাত্র দুটি ওয়ানডে খেলেই বাদ পড়েন ফজলে রাব্বি। ফাইল ছবি[/caption]
৩৩ বছর বয়সী ফজলে রাব্বি এর আগে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন ২০১৮ সালে। জিম্বাবুয়ে সফরে যখন ডাক পান, তখন তার বয়স ৩০ বছর। জাতীয় দলে থিতু হতে হলে তাই ভালো করতে হত নিঃসন্দেহে।
তবে নিজেকে প্রমাণের মঞ্চে রাব্বি যে দুটি ম্যাচ খেলেছেন দুটি ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফেরেন। আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যানে তার নামের পাশে তাই এখনও কোনো রান নেই।
দুই ম্যাচে ডাক এর শিকার হয়ে ফজলে রাব্বি জাতীয় দল থেকে বাদ পড়েন। এরপর তাকে নিয়ে মাতামাতিও অনেক কমে যায়। জাতীয় লিগে নজরকাড়া পারফরম্যান্সে নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেলেও ফজলে রাব্বি তাই খুব বেশি উচ্ছ্বসিত নন।
বিডিক্রিকটাইমকে তিনি বলেন, 'প্রথমবার দলে সুযোগ পাওয়ার পর যে অভিজ্ঞতা হয়েছে সেটা ভালো নয়। তাই এবার অতো বেশি উচ্চসিত নই। এরপরও যদি একাদশে সুযোগ হয়, তাহলে চেষ্টা করব ঘরোয়া ক্রিকেটে যেরকম পারফর্ম করেছি তা দেখানোর।'
[caption id="attachment_183465" align="aligncenter" width="640"]
ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই রানের দেখা পাচ্ছেন এই ক্রিকেটার। ফাইল ছবি[/caption]
ফজলে রাব্বি যখন জাতীয় দলে প্রত্যাবর্তনের ডাক পেয়েছেন, তখন তার পরিবার কঠিন সময় পার করছে বাবা-মায়ের অসুস্থতায়। তাৎক্ষণিকভাবে উচ্ছ্বাস তাই ছুঁয়ে যেতে পারেনি ফজলে রাব্বির পরিবারকেও।
তবে নিউজিল্যান্ডের বিমান ধরার আগে সবার কাছে দোয়া চাইলেন বরিশাল বিভাগের এই ক্রিকেটার। তিনি বলেন, 'বাবা-মা কিছুটা অসুস্থ তো, তাই পরিবারের অনেকেই এখনও এই খবরটা জানতে পারেননি। ইতোমধ্যে আমার করোনা টেস্ট করা হয়েছে, তাতে নেগেটিভ রেজাল্ট এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।'