-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মুম্বাই পুলিশ জিমখানা মাঠে রোববার প্রথমে ব্যাট করে ২০৭ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২০৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশ দলের পক্ষে ৯১ রান আসে মোহাম্মদ রিপন উদ্দিনের ব্যাট থেকে। এছাড়া মহিদুল ইসলাম করেন ৪৩ রান। বল হাতেও রিপন শিকার করেন তিনটি উইকেট। যদিও তার সাফল্য আলোর মুখ দেখেনি দল জয়বঞ্চিত থাকায়।
ভারতে সপ্তাহ দুয়েকের সফরে গত ২৯ মার্চ ভারতের উদ্দেশে দেশ ছেড়ে যায় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ এবং ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে অংশ নিবে সফরকারীরা। ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মহসীন। তার সহকারী নূর নাহিয়ান।
১ এপ্রিল প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর টি-২০ সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৩রা এপ্রিল এবং ৪ঠা এপ্রিল। সবগুলো ম্যাচই আয়োজিত হবে মুম্বাই পুলিশ জিমখানা গ্রাউন্ডে। এরপর ৭ এপ্রিল থেকে দিল্লীতে শুরু হবে তিন জাতির টি-২০ টুর্নামেন্ট। স্বাগতিক ভারতের দল ছাড়া অংশ নিবে দুই সফরকারী দল বাংলাদেশ ও নেপাল। ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে এ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।
এর আগে ২০১৭ সালে আয়োজিত ত্রিদেশীয় টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজও জিতেছে তারা। ভারতের মাটিতে অনুষ্ঠিত তাজমহল ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
ভারত সফরের ১৩ সদস্যের বাংলাদেশ দল : মোহাম্মদ মহসীন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহ-অধিনায়ক), আহাদুল ইসলাম, মোহাম্মদ মিঠু, খন্দকার মঈনউদ্দিন আহমেদ, মোহাম্মদ রিপন উদ্দিন (উইকেটরক্ষক), মোহাম্মদ রাজন হোসেন, সাজ্জাদ হোসেন, উজ্জ্বল বৈরাগী, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ মহিদুল ইসলাম, স্বপন দেওয়ান এবং এ.বি.এম. সোহেল।