-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিরাট কোহলি। ছবি: বিডিক্রিকটাইম[/caption]
সেই কোহলি গত বছর জায়গা পেয়েছিলেন বিশ্বের শীর্ষ একশজন ধনী ক্রীড়াবিদের তালিকায়। এবারও তিনি এই কীর্তি অর্জন করেছেন টানা দ্বিতীয়বারের মতো। অন্যান্য খেলাধুলার পাশাপাশি ক্রিকেটও যে ব্যাপক এগিয়ে যাচ্ছে, বিশ্বের শীর্ষ একশজন ধনী ক্রীড়াবিদের তালিকায় কোহলির স্থান পাওয়া সেটিরই ইঙ্গিত দিচ্ছে।
ভারতকে বিশ্ব ক্রিকেটের অর্থ ভাণ্ডার বলে থাকেন অনেকে। কথাটি আসলে মিথ্যেও নয়। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবচেয়ে বড় বাজার যে এই ভারতই। তাই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারও সেই দেশের হওয়া স্বাভাবিক। গত বছর প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে সেরা একশ ধনী ক্রীড়াবিদের তালিকায় স্থান পেয়েছিলেন কোহলি। বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, এবারও কোহলিই বিশ্বের সবচেয়ে পয়সাওয়ালা ক্রিকেটার।
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের মধ্যে কোহলির অবস্থান ৮৩তম। একশো জন খেলোয়াড়ের মধ্যে কোহলিই একমাত্র ক্রিকেটার। গত বছর তিনি ছিলেন ৮৯তম অবস্থানে। সর্বশেষ হিসেব অনুযায়ী কোহলির বার্ষিক আয় ২৪ মিলিয়ন ইউএস ডলার বা ২০২ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৯৬৮ টাকা।
গত বছর শীর্ষে থাকা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘটেছে অবনমন, পর্তুগিজ তারকা এবার অবস্থান করছেন তৃতীয় স্থানে। তার আয় ১০৮ মিলিয়ন ইউএস ডলার বা ৯০৯ কোটি ৬৫ লাখ ৭ হাজার ২৬২ টাকা। ১১১ মিলিয়ন ইউএস ডলার বা ৯৩৫ কোটি ২৭৮ লাখ ৫ হাজার ৭৯৫ টাকা আয়ে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি আছেন দুই-এ। ব্রাজিলের ফুটবলার নেইমার পঞ্চম স্থানে অবস্থান করছেন। আলোচিত দুই ফুটবলার গ্যারেথ বেল ও পল পগবা আছেন যথাক্রমে ৩৫ ও ৫২ নম্বরে।
টেনিস খেলোয়াড়দের মধ্যে শীর্ষে রয়েছেন রজার ফেদেরার। তিনি আছেন সাত নম্বরে।
উল্লেখ্য, ২৭৫ মিলিয়ন ডলার আয়ে সবার শীর্ষে বক্সিং তারকা ফ্লয়েড মেওয়েদার।