-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় ডিওএইচএস। এরপর জয় এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে তার সতীর্থরা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন।
জয় অবশ্য মনোবল হারাননি, হালও ছাড়েননি। গাজী গ্রুপের অভিজ্ঞ বোলিং লাইনআপের ওপর রীতিমত স্টিম রোলার চালিয়েছেন এই তরুণ তারকা। মিরপুরে সাজিয়েছেন ছক্কার পসরা। মোট ৩টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে ৫৫ বলে ৮৫ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষ হয়ে যাওয়ায় অপরাজিত থেকেই মাঠ ছাড়েন জয়। ডিওএইচএসের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৩৬ রান, ৭ উইকেট হারিয়ে।
শেষদিকে আলিস আল ইসলাম ৯ বলে ১৫ রান করেন। দলের পক্ষে এটাই ছিল দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। গাজী গ্রুপের পক্ষে নাসুম আহমেদ শিকার করেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শেখ মেহেদী হাসান এনে দেন উড়ন্ত সূচনা। অল্প সময় ক্রিজে ছিলেন, তবে আলো ছড়িয়েছেন ভালোভাবেই। মাত্র ৯ বলের মোকাবেলায় ৪টি চার ও ১টি ছক্কায় ২২ রান করার পর ১০ম বলে আউট হন তিনি। এরপর মুমিনুল হককে নিয়ে দেখেশুনে খেলে যান সৌম্য।
যদিও মুমিনুল এদিন বেশিই সাবধানী ছিলেন। দলীয় ৯১ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৩৪ বলে করেন ২৭ রান, হাঁকিয়েছেন তিনটি চার। সৌম্য দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেললেও পাননি অর্ধশতকের দেখা। আগের দুই ম্যাচে অর্ধশতক হাঁকানো এই ওপেনার ৩৫ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন, তার আগে হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা।
শেষদিকে রিয়াদের ১৭ বলে ১৮ ও ইয়াসির আলীর ১৮ বলে ২৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গজি গ্রুপ।
সংক্ষিপ্ত স্কোর
টস : গাজী গ্রুপ ক্রিকেটার্স
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব : ১৩৬/৭ (২০ ওভার)
জয় ৮৫*, আলিস ১৫*
নাসুম ১০/২, রিয়াদ ১২/১
গাজী গ্রুপ ক্রিকেটার্স : ১৩৮/৪ (১৯.১ ওভার)
সৌম্য ৩৭, মুমিনুল ২৭, ইয়াসির ২৪*, মেহেদী ২২, রিয়াদ ১৮
রকিবুল ২১/২, আলিস ১৮/১
ফল : গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ উইকেটে জয়ী।