-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

যে দল জিতবে তারাই যাবে সেমিফাইনালে, এমন সমীকরণ মাথায় রেখে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনী। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৬ রানের পুঁজি পায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আকাশী-নীলরা।
সাব্বির রহমান-মোসাদ্দেক হোসেনদের ব্যাটিং ব্যর্থতার দিন মুখ তুলে দাঁড়াতে পারেনি আর কোনো ব্যাটসম্যান। অলক কাপালি, আল-আমিন হোসেনদের বোলিং তোপে দলীয় ৬১ রানের মধ্যেই হারিয়ে বসে ৬ উইকেট। যার ফলে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি।
শেষ দিকে রুবেল হোসেন ব্যাট হাতে জ্বলে ওঠলেও পরাজয় এড়াতে পারেনি আবাহনী। রুবেলের.২৩ বলের ঝড়ো ৩৫ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধান কমাতেই সাহায্য করেছে মোসাদ্দেকবাহিনীকে। ৩ চার ও ২ ছক্কায় ৩৫ রানের ইনিংসটি সাজান রুবেল।
তার ফিরে যাওয়ার পর শেষ পর্যন্ত আবাহনীর ইনিংস থামে ১২৭ রানে। এর ফলে জয়ের পাশাপাশি সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় বিজয়দের।
প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট লাভ করেন মোহর ও কাপালি। তাছাড়া দুটি উইকেট নেন আল-আমিন হোসেন।
টস হারের পর আবাহনীর আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। দেখে-শুনে শুরু করলেও সময় বাড়ার সাথে সাথে খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন এনামুল হক বিজয় ও রুবেল মিয়া।
আক্রমণাত্বক ব্যাটিংয়ে বড় কিছু করার আভাস দেন বিজয়। তবে ইনিংসের নবম ওভারে সেই সম্ভাবনার মৃত্যু ঘটে জাকারিয়া ইসলামের বলে। ৪ ছক্কা ও ১ চারে ২২ বলে দ্রুতগতির ৩৭ করা বিজয়কে স্টাম্পড করে দলকে প্রথম সাফল্য এনে দেন তিনি।
বিজয় চলে গেলেও ছন্দ ঠিকই ধরে রাখেন রুবেল। এর মাঝে জাকির হাসান ১০ বলে ১৭ ও আল-আমিন ১৩ বলে ২০ রান করে আউট হলেও সাবলীল গতিতে বাড়িয়ে চলেন রানের খাতা। ৪ চার ও ২ ছক্কায় পূর্ণ করেন অর্ধশতক।
[caption id="attachment_71356" align="aligncenter" width="936"]
আবাহনীর বিপক্ষে রান পেয়েছেন প্রাইম ব্যাংকের দুই ওপেনারই।[/caption]
ব্যক্তিগত অর্ধশতক পূর্ণের পর আরও আগ্রাসী ব্যাট চালাতে শুরু করেন তিনি। তার সাথে যুক্ত হন আরিফুল হকও। দুজনে মিলে পঞ্চম উইকেটে গড়েন ৪০ রানের জুটি।
মারকুটে ব্যাট করতে থাকা রুবেলকে ইনিংসের ১৯তম ওভারে থামান 