-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগের ম্যাচে ইনিংস ব্যবধানে জয়ী পাকিস্তান এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম দিনই শতক পূর্ণ করেন আজহার আলী ও আবিদ আলী। প্রথম দিন শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আবিদ। দ্বিতীয় দিন দেড়শর মাইলফলক স্পর্শের পর পূর্ণ করেন দ্বিশতক।
মিডল অর্ডারে ভালো সঙ্গী না পেলেও শেষদিকে আবিদকে দারুণ সমর্থন যুগিয়েছেন নোমান আলী। ব্যাট হাতে ১০৪ বলে ৯৭ রান করে শতক হাতছাড়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেও পাকিস্তানকে এনে দেন ৫১০ রানের বিশাল পুঁজি। তিনি সাজঘরে ফিরলে ইনিংস ঘোষণা করে বাবর আজমের দল। ৪০৭ বলের মোকাবেলায় ২১৫ রান করে অপরাজিত থাকেন ২৯টি চার হাঁকানো আবিদ।
জিম্বাবুয়ের পক্ষে ব্লেক্সিং মুজারাবানি তিনটি এবং টেন্ডাই চিসোরো দুটি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে কোনো রান জড়ো করার আগেই উইকেট হারায়। এতে চাপে পড়লে ব্যাটিং বিপর্যয় হয় ব্রেন্ডন টেলরের দলের। কেভিন কাসুজা, তারিসাই মুসাকান্দা, টেলর ও মিল্টন শুম্বাকে হারিয়ে দলটির সংগ্রহ মাত্র ৫২ রান, ৩০ ওভারে। ৭১ বলে ২৮ রান করে অপরাজিত আছেন রেগিস চাকাভা।
পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি, অভিষিক্ত তাবিশ খান, হাসান আলী ও সাজিদ খান। ৬ ওভার বল করে ৩ মেডেনসহ হাসান খরচ করেছেন মাত্র ৭ রান। ৩ ওভার বল করা সাজিদ এখনও কোনো রানই দেননি। জিম্বাবুয়ে এখনও পিছিয়ে আছে ৪৫৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)
টস : পাকিস্তান
পাকিস্তান ১ম ইনিংস : ৫১০/৮ (১৪৭.১ ওভার)
আবিদ ২১৫*, আজহার ১২৬, নোমান ৯৭
মুজারাবানি ৮২/৩, চিসোরো ১৩১/২
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ৫২/৪ (৩০ ওভার)
চাকাভা ২৮*, টেলর ৯
সাজিদ ০/১, হাসান ৭/১
জিম্বাবুয়ে ৪৫৮ রানে পিছিয়ে।