-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ২য় ইনিংসে করে ১৪৪। এমন জীর্ণ দশা বাংলাদেশের ব্যাটিং এর খুবই কম দেখেছে সাম্প্রতিক সময়ে। মুড়ি মুড়কির মত উইকেট নিয়েছেন প্রতিপক্ষের বোলাররা। এক নুরুল হাসান সোহান ছাড়া উইকেটে থাকতে পারেন নি কোনো ব্যাটসম্যানই।
বাংলালদেশ ম্যাচ হেরেছে ইনিংস ও ২১৯ রানে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ সারোয়ার ইমরান মনে করেন এমন উইকেটে না খেলার জন্যই খারাপ খেলেছে বাংলাদেশ। তাঁর মতে বেশি শট খেলার প্রবণতাও এই উইকেটে বাজে খেলার জন্য দায়ী। এই উইকেটে খেলতে হয়ে ধীরে সুস্থে এমনটাই মত ইমরানের। তিনি জাতীয় দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমি প্রথম কারণ হিসেবে দেখছি উইকেট। আমি কিন্তু উইকেটকে খারাপ বলতে চাইছি না। এমন উইকেট যেখানে সবুজ ঘাস আছে, সেখানে খেলে অভ্যস্ত নয় বাংলাদেশ দল। এই উইকেটে ধরে খেলতে হয়। ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়াবে। কিন্তু যে অভ্যাসই এখনো গড়ে ওঠেনি সেটি কীভাবে সম্ভব!'
বাংলাদেশ দলে এখন রয়েছেন বেশ ক'জন অভিজ্ঞ খেলোয়াড়। তাঁরা ব্যর্থ হয়েছেন দৃষ্টিকটুভাবে। টেস্ট খেলার মেজাজকেই দুষছেন তিনি। খুব কম টেস্ট খেলায় বাংলাদেশ এই ফরম্যাটে কিছুটা অমনোযোগী বলেও জানান সাবেক এই কোচ। তাঁর মতে, ‘আসলে তামিম, সাকিব, মুশফিক যার কথাই বলেন এমন উইকেটে এরাও তেমন খেলেনি। তবে তাদের অভিজ্ঞতা দিয়ে এই উইকেটে দাঁড়িয়ে থেকে দলের বিপর্যয় সামলাতে পারতো। আমরা অনেক বেশি মনোযোগী টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট নিয়ে। তাই শট খেলা প্রবণতা দলের সবার মধ্যেই বেশি। যে কারণে কেউ পারেনি এমন পরিস্থিতি থেকে দলকে বের করতে।’
বাংলাদেশ দলের পাইপলাইন নিয়েও বলেন তিনি। তরুণদের পারফরম্যান্স আশানুরূপ নয়। তিনি বলেন, ‘দেখেন আমাদের সবচেয়ে ভয়ের বিষয় হলো সাকিব, তামিমরা, মুশফিকরা না থাকলে দলের কী হবে? বিকল্প কই। শুধু আন্তর্জাতিক ম্যাচ খেললেই কি উন্নতি হবে? আমাদের পাইপলাইনে নজর দিতে হবে। আমাদের প্রথম থেকে শুরু করে তৃতীয় বিভাগ- কোনো কিছুই এখন আর সঠিকভাবে চলছে না। যে কারণে পাইপলাইনে ক্রিকেটারই নেই। এমন চলতে থাকলে আমাদের আরো বাজে দিন আসবে- তা বলার অপেক্ষা রাখে না।’