-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপিএলে ভালো পারফর্ম করেও জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি আমির। শুধু তাই নয় একের পর এক সিরিজের দলে জায়গা হচ্ছিল না এ পেসারের। ফলে কয়েকদিন পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তে নেন আমির। অবসরের সিদ্ধান্তে নেওয়ার পর জানান, টিম ম্যানেজমেন্ট থেকে মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন তিনি।
যার ফলে বাধ্য হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আমির। অবশ্য তার এই সিদ্ধান্ত অনেক সাবেক ক্রিকেটার ভালো চোখে দেখেননি। তাদের মতে এই ইস্যূটি প্রকাশ্যে না দুই পক্ষ মিলে সমস্যার সমাধান খুঁজলেই পারত। এবার এই বিষয় নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।
“আমির ট্যালেন্টেড একজন ক্রিকেটার। আপনি দেখেছেন তাকে ওয়াসিম আকরামের মতো গ্রেট ক্রিকেটারের সঙ্গে তুলনা করা হতো। হ্যাঁ, যদি সে নিয়মিত খেলত এবং পারফর্ম করত, তাহলে পাকিস্তানের ক্রিকেটের জন্যই উপকার হতো। আমিরের সিদ্ধান্তে দুই পক্ষেরই বড় ক্ষতি দেখছি আমি।”
সেই সাথে ক্রিকেটারদের অনুরোধ করেন যেন আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে টি-টোয়েন্টি ক্রিকেটকে প্রাধান্য না দেয়।
“যেসব খেলোয়াড় কি না আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোকে প্রাধান্য দেয় তারা কখনো সেরাদের কাতারে যেতে পারবে না।”
ইঞ্জুরি কাটিয়ে পাকিস্তান টেস্ট দলে ফিরেছেন পেসার হাসান আলী। ফিরেই দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন এ পেসার। তারই সুবাধে রাওয়ালপিন্ডি টেস্টে জয় পেয়েছে পাকিস্তান। রাজ্জাক জানান, টেস্ট ক্রিকেটে ভালো করার ক্ষুধাই তাকে ভালো করতে উদ্যত করেছে।
“হাসান (আলী) টেস্ট ক্রিকেটে ফিরতে মরিয়া ছিল এবং সে তার কঠোর পরিশ্রমের ফল পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ম্যাচজয়ী স্পেল সত্যিই দেখার মতো ছিল।”