-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উইন্ডিজে তিন সিরিজের দুইটি জিতে আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছে বাংলাদেশ। সিনিয়র পাঁচ ক্রিকেটারের মধ্যে শুধু সাকিব ফিরেছেন দলের সাথে। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হোন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। কথা বলেছেন নিজের ইনজুরি নিয়ে। সাকিবের বাঁহাতের কনিষ্ঠ আঙ্গুলের ব্যথা বেড়েছে। ইনজেকশন দিয়ে খেলা চালিয়ে যাওয়ার থেকে অস্ত্রপচারের স্থায়ী সমাধানের কথা ভাবছেন তিনি। আর সেটা দ্রুতই করতে চান, ‘আমি তো মনে করি, অস্ত্রপচার হওয়া উচিৎ। কারণ আমি ফুল ফিট না থেকে খেলতে চাই না। কাজেই সেভাবে যদি চিন্তা করি এশিয়া কাপের আগে হবে এটাই নরমাল।’
আগামী ১৫-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৪তম আসর। এতে অংশ নিবে বাংলাদেশ। আসন্ন এই টুর্নামেন্টের পূর্বেই অস্ত্রপচার করা হলে সাকিবের এশিয়া কাপে খেলা অনিশ্চিত হয়ে পড়বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগের দেয়া তথ্যমতে, সাকিবের এখন অস্ত্রপচার করা হলে তাঁকে নুন্যতম ২ মাস মাঠের বাইরে থাকতে হবে।
তবে সাকিব দ্রুতই অস্ত্রপচার করাতে চাইছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তো সবাই আমরা জানি, এখন সার্জারি করতে হবে। ওটা নিয়ে আলোচনা হচ্ছে, কোথায় করলে ভাল হয়, কবে করলে ভাল হয়। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা ভাল।’