-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উইনিপেগ হকস ও ভ্যানকুবার নাইটসের মধ্যকার ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯২ রান জড়ো করে উইনপেগ। ওপেনার শাইমান আনোয়ার করেন ৯০ রান, মাত্র ৪৫ বলের মোকাবেলায়। এছাড়া ক্রিস লিন ৩৭ ও জেপি ডুমিনি ৩৩ রান করেন।
আন্দ্রে রাসেল একাই শিকার করেন চারটি উইকেট। তার বোলিংয়ে দুইশ পেরোয় নি উইনিপেগের ইনিংস। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন আলী খান ও রায়ান পাঠান।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভ্যানকুবারের সংগ্রহও দাঁড়ায় ১৯২। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে শোয়েব মালিকের নেতৃত্বাধীন দল বড় ধক্কা খেয়েছিল। এরপর মালিকের সাথে দলের হাল ধরেন আন্দ্রে রাসেল। মালিকের ৩৬ বলে ৬৪ ও রাসেলের ২০ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে স্কোর লেভেল করে ভ্যানকুবার।
তবে শেষ হাসি হেসেছে উইনিপেগই। সুপার ওভারে গড়ানো ম্যাচে ভ্যানকুবার জড়ো করে ৯ রান। সহজ লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে অসুবিধা হয়নি উইনিপেগের। ফলে শিরোপা জিতে নেয় রায়াদ এমরিটের দল।
সংক্ষিপ্ত স্কোর
উইনিপেগ হকস ১৯২/৮ (২০ ওভার)
আনোয়ার ৯০, লিন ৩৭, ডুমিনি ৩৩
রাসেল ২৯/৪, পাঠান ২৪/২, আলী ৩০/২
ভ্যানকুবার নাইটস ১৯২/৬ (২০ ওভার)
মালিক ৬৪, রাসেল ৪৬*, ভ্যান ডার ডুসেন ২৩
এমরিট ৩৭/২, মিকেরেন ৪০/২
ফল: সুপার ওভারে জিতে চ্যাম্পিয়ন উইনিপেগ হকস।