-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মাঠের ভেতরে বা বাইরে, সব জায়গায়ই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। ছবি: বিডিক্রিকটাইম[/caption]
টেস্ট সিরিজ শুরুর আগে দলের সবাইকে উইন্ডিজ সফরের টেস্ট সিরিজের দুঃস্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন সাকিব। রিয়াদের মতে, অধিনায়কের এই বিষয়টিই সবার ভালো করার তাড়না বাড়িয়েছে।
রিয়াদ বলেন, ‘টেস্ট সিরিজ শুরুর সময় সাকিব একটা কথা বলেছিল- উইন্ডিজে আমরা কীভাবে হেরেছিলাম সেটা মনে রাখা উচিত। ঐ জিনিসটা সবাইকে ভালো করার তাড়না দিয়েছে। হার সহজে ভুলে গেলে আপনি শিখবেন না। সাকিবের ঐ কথাটা খুব ভালো একটা ম্যাসেজ ছিল।’
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৭৫ রান করেছে উইন্ডিজ। স্বভাবতই আসছে ফলো অন করানোর বিষয়টিও। তবে এত দ্রুত এ নিয়ে না ভেবে রিয়াদ অপেক্ষা করছেন পরের দিনের জন্য।
তিনি বলেন, ‘ফলো অনের বিষয়টা আমার মনে হয় এখনও দূরের বিষয়। কাল আমাদের আরও ভালো বোলিং করতে হবে। এরপর সিদ্ধান্ত। আমাদের ভালো জায়গায় বল করা জরুরি, সব বলে উইকেটের চিন্তা না করে। আজ সাকিবও এটা বলছিল। বল এখন কিছুটা ওঠানামা করছে।’
চট্টগ্রাম টেস্টের উইকেটের সাথে তুলনা প্রসঙ্গে রিয়াদ জানান, এই উইকেট চট্টগ্রামের উইকেটের মত খুব বেশি সুবিধা দেবে না স্পিনারদের।
রিয়াদের ভাষ্য, ‘দুইটা উইকেট দুইরকম। চট্টগ্রামের উইকেটে আরও বেশি সহায়তা ছিল বোলারদের জন্য। তবে বোলারদের কৃতিত্ব দিতে হবে, তারা ভালো জায়গায় বল করেছে; তা না হলে এই ৫টা উইকেট তুলে নেওয়া সম্ভব হতো না। সবগুলোই বোল্ড আউট হয়েছে। এই উইকেট তুলনামূলক ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। তবে এখন আমরা পিচ থেকে সুবিধা পাবো আশা করছি। কিছুটা সহায়তা থাকা অবশ্যই আমাদের বোলারদের জন্য ভালো। তখন আমাদের ব্যাটসম্যানরাও আরও ইতিবাচক ব্যাটিং করতে পারবে।’





