-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

লিজেন্ডস অব রূপগঞ্জ। ফাইল ছবি[/caption]
এবারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল। সেটি আগের ম্যাচেই নুরুলের ব্যাটিংয়ে নির্ধারিত হয়ে গিয়েছিল। যে কারণে আজ নিজেদের শেষ ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। আর সেই আনুষ্ঠানিকতার ম্যাচেই কিনা গড়বড় লাগিয়ে ফেলল শেখ জামাল।
মিরপুরে টস জিতেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি মুর্তজা। আগে বোলিং পেয়ে প্রথম ওভার তুলে দেন আল-আমিন। প্রথম তিন বলের মধ্যেই শেখ জামালের দুই ব্যাটার সৈকত আলী ও জহুরুলকে সাজঘরে ফেরান আল-আমিন।
মুশফিক নেমেও কিছু করতে পারেননি। শুরু থেকেই ডিফেন্সিভ মুডে থাকা মুশফিক রানের খাতা খুলতে খেলেছেন ২৯ বল। শুন্য রানে দুই উইকেট পতনের পর ইমরুল-মুশফিক জুটি থেকে আসে ৬৪ রান। এই ম্যাচেও ফর্মে ফিরতে পারেননি মুশফিক।
দারুণ কিছুর ইঙ্গিত দিলেও ৪৮ বলে ২৫ রান করে মাশরাফির বলে উইকেটকিপারের হাতে ধরা দেন এই অভিজ্ঞ ব্যাটার। অধিনায়ক ইমরুল ফিরেন রান-আউটে। ৭৫ বলে ৫০ রান করে সাজঘরে ফিরেন তিনি।
তারপরেই শেখ জামালের ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দারুণ ফর্মে থাকা নুরুল-ও কিছু করতে পারেননি। ৪০ বলে ১৫ করে ফিরেছেন তিনি। আল-আমিনের চতুর্থ শিকার পারভেজ রসূল। নুরুলকে আউট করে ইনিংসে পঞ্চম উইকেট শিকার করেন এই পেসার।
দলীয় ১১৬ রানে মিনহাজুল আফ্রিদিকে আউট করে ইনিংসের ৬ষ্ঠ উইকেট তুলে নেন আল-আমিন। তিনি বাদেও দুটি উইকেট নিয়েছেন চিরাগ। উইকেটবিহীন ছিলেন সাকিব।