-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবি সংগৃহীত।
তার শতকের পর অপরাজিত ১০১ রানের ইনিংসে চড়ে ৯ উইকেটে ২৮৯ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে সবুজ দল।
বাজে আউটফিল্ডের জন্য আগের দিন দুই সেশনের পর আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনেও এর জন্য ব্যহত হয় খেলা। মাঠ প্রস্তুত করে দুপুর দেড়টায় শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। আগের দিনে ৬ উইকেটে করা ১৭৭ রান নিয়ে ব্যাট শুরু করে সবুজ দল।
আগের দিনের ২৮ রান নিয়ে ১৬ রানে অপরাজিত থাকা মেহেদীর সাথে দিনের খেলা শুরু করেন সোহান। ৩১ রান করে মেহেদী আউট হলে অল্প রানের মধ্যে গুঁটিয়ে যাওয়ার শঙ্কা জাগে সবুজ দলের। তবে এক প্রান্ত থেকে উইকেট হারালেও নিজের প্রান্ত আগলে রেখে উইকেটে থেকে রান করে চলেন সোহান।
ছবি সংগৃহীত।
এদিন ৮৮ বল খেলে শতকের মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এ ব্যাটসম্যান। তার কাঙ্ক্ষিত শতকের পর দলীয় ২৮৯ রানে ইনিংস ঘোষণা করে সবুজ দল। শেষ পর্যন্ত ৮ চার ও ৪ ছক্কায় ১৩৩ বল মোকাবেলায় ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। সোহান ছাড়াও সবুজ দলের ইনিংসে দ্যুতি ছড়ান জাতীয় দলের আরেক ব্যাটসম্যান ইমরুল কায়েস। প্রতিকূল পরিস্থিতিতে আগের দিন অর্ধশতক হাঁকিয়ে ৫৮ রানে আউট হন তিনি।
লাল দলের বোলারদের মধ্যে আলো ছড়ান আল-আমিন। ৪ উইকেট শিকার করা এ বোলারের বিপরীতে ম্যাচে ২টি উইকেট নেন 