-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অগ্রণী ব্যাংকের দেওয়া ২৫৩ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে এসে দলীয় ২১ রানে জসীমউদ্দিনের উইকেট হারায় কলাবাগান। আল-আমিন দলকে শুরুতে ব্রেকথ্রো এনে দেওয়ার পর আশরাফুল ও তাসামুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় কলাবাগান।
দ্বিতীয় উইকেট জুটিতে ২১৮ বল মোকাবেলা করে ১৮৮ রানের জুটি গড়ে ম্যাচ জয়ের ভিত গড়ে দেন দুই ব্যাটসম্যান। লিস্ট 'এ' ক্যারিয়ারের চতুর্থ শতক পূর্ণের পর শফিউল ইসলামের বলে আল-আমিন হোসেনের হাতে তালুবন্দী হলে থামে তাসামুল হকের ১০৬ রানের ইনিংসটি। ১১৫ বল মোকাবেলায় ১২ চারে ইনিংস সাজান তিনি।
তাসামুল-আশরাফুল জুটি বিচ্ছিন্ন হওয়ার পর খেলায় ছন্দপতন ঘটে কলাবাগানের। শফিউলের সাথে আল-আমিন হোসেনদের বোলিং তোপে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হন ক্রিজে থিতু হতে। 