-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবি - গেটি ইমেজ[/caption]
ওপেনিংয়ে নেমে টিকেছিলেন একদম শেষ পর্যন্ত। উদ্বোধনী জুটিতে অ্যামি স্যাটারথওয়েটের সাথে ১১৩ রান যোগ করেন। এরপর ক্যাসপেরেককে নিয়ে গড়েন ২৯৫ রানের বিশাল জুটি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৯৫ বল মোকাবেলা করেন এমিলিয়া। ২৩২ রানের মধ্যে ১৩৬ রান বাউন্ডারিতে সংগ্রহ করেন তিনি। তার ইনিংসে ছিল ৩১ টি চার আর ২ টি ছক্কা।
নারীদের ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় দ্বিশতক। ১৯৯৭ সালে বেলিন্ডা ক্লার্কের সেটি ছিল প্রথম। ভেঙেছেন ২১ বছরের পুরোনো রেকর্ড। ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে অজি ব্যাটার ক্লার্ক খেলেছিলেন অপরাজিত ২২৯ রানের ইনিংস। অবশেষে সেই রেকর্ড ভাঙলেন তিনি।
তার ২৩২ রানের সুবাদে ৪৪০ রানের বিশাল স্কোর গড়ে নিউজিল্যান্ড নারী দল। এরপর বোলিংয়ে এসেও বাজিমাত। মাত্র ১৭ রানের বিনিময়ে শিকার করেন পাঁচ উইকেট। ৭ ওভার বোলিং করে মাত্র ১৭ রান দিয়েছেন এ লেগ স্পিনার। আয়ারল্যান্ড নারী দল গুটিয়ে গিয়েছে ১৩৫ রান করেই।
একা এমিলিয়াই যেন হারিয়ে দিয়েছেন আইরিশ মেয়েদের। আয়ারল্যান্ড নারী দলের দলীয় সংগ্রহ এমিলিয়ার ইনিংস থেকেও ৯৭ রান কম।
এমন অলরাউন্ডিং পারফরম্যান্স ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন। দ্বিশতক হাঁকানোর পর কেউ এখন পর্যন্ত উইকেটই নেননি। সেখানে এমিলিয়া ২৩২ রানের পর শিকার করলেন পাঁচ উইকেট। এমিলিয়ার এ পারফরম্যান্স সত্যি এক বিস্ময় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে! হয়ে থাকবে অবিস্মরণীয়।
তাছাড়া পরপর তিন ম্যাচে ৪০০+ রান করার পর ৩০০ বা এর চেয়েও বেশি ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে বিশ্ব রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে হোয়াইট ফ্রার্ন্স বা নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলও।