-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল নিউজিল্যান্ড[/caption]
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে আগে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। ৪৫ রানের ভেতরেই সফরকারীদের প্রথম পাঁচ ব্যাটারকে শিকার করে নিউজিল্যান্ড। ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস যখন দিশেহারা হয়ে পড়েছিল, তখন ঢাল হয়ে দাঁড়ান মাইকেল রিপন ও পিটার সিলার। ষষ্ঠ উইকেটে ৮০ রানের জুটি গড়েন তারা।
সিলারকে শিকার করে নেদারল্যান্ডসের মুখের হাসি আবারও কেড়ে নেন ব্লেয়ার টিকনার। ডাচ অধিনায়ক সিলার ৭৫ বলে ৪৩ রান করে সাজঘরে ফিরে যান। আবারও নিয়মিত উইকেট হারাতে শুরু করে নেদারল্যান্ডস। নির্ধারিত ৫০ ওভারের দুই বল বাকি থাকতে শেষ ব্যাটার হিসেবে আউট হন রিপন। ইনিংসে সর্বোচ্চ ৬৭ রান (৯৭ বল) করেন তিনি।
নেদারল্যান্ডস অল-আউট হয় ২০২ রানে। নিউজিল্যান্ডের পক্ষে টিকনার চারটি এবং কাইল জেমিসন তিনটি উইকেট শিকার করেন।
[caption id="attachment_196307" align="aligncenter" width="600"]
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়েছেন উইল ইয়ং[/caption]
নিউজিল্যান্ড শুরুতেই মার্টিন গাপটিলকে হারালেও হেনরি নিকোলস ও ইয়ংয়ের ব্যাটে সহজেই জয়ের বন্দরে ভিড়ে যায়। দ্বিতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়েন নিকোলস ও ইয়ং। ৭৯ বলে ৫৭ রান করে বিদায় নেন নিকোলস। অভিজ্ঞ রস টেইলর ১৭ বলে ১১ রান করে রিপনের বলে বোল্ড হন।
অধিনায়ক টম ল্যাথাম ও ইয়ং স্বাগতিকদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানোর দিনে ম্যাচসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইয়ং। ১১৪ বলে ১০৩ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। ইয়ংয়ের ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। ৩৫.৩ ওভারেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস ২০২/১০ (৪৯.৪ ওভার)
রিপন ৬৭, সিলার ৪৩;
টিকনার ৪/৫০, জেমিসন ৩/৪৫।
নিউজিল্যান্ড ২০৪/৩ (৩৫.৩ ওভার)
ইয়ং ১০৩*, নিকোলস ৫৭;
রিপন ২/৩২।
নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 