-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কোহলির মতে, এসজি বল খুব দ্রুতই ক্ষয়ে যায়। বর্তমানে যেসব এসজি বল ব্যবহৃত হচ্ছে সেগুলোর মানও আগের মত রক্ষিত হয়নি বলে দাবি তার।
হায়দরাবাদ টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোহলি বলেন, ‘আমি নিশ্চয়ই এমন কোনো বল ব্যবহার করতে চাই না যেটি মাত্র পাঁচ ওভারেই তার চকচকে ভাব হারায়। বর্তমানে ব্যবহৃত এসজি বলগুলোর গুণগত মান আগে অনেক ভালো ছিল। কিন্তু এখন কেনো যেনো মান পড়ে গেছে। অন্য দিকে ডিউক বল এখনও দিব্যি চলছে। কুকাবুরা বলে সমস্যা থাকলেও তারা কখনো মান নিয়ে আপোষ করেনি।’
তাও কোহলির ভাষ্য, টেস্ট ক্রিকেটের জন্য ডিউক বলই সবচেয়ে ভালো। এমনটিও বলেছেন- সুযোগ পেলে তিনি বিশ্বের সবধরনের ক্রিকেটেই ঘটাতেন ডিউক বলের প্রচলন!
কোহলি বলেন, ‘আমার মতে ডিউক বলটাই টেস্ট ক্রিকেটের জন্য সেরা বল। আমার হাতে সুযোগ ও তেমন পরিস্থিতি থাকলে আমি সারা বিশ্বের সবধরনের ক্রিকেটের জন্য ডিউক বলের প্রচলন ঘটাতাম। সব জায়গায় একই বল ব্যবহার করা হলে বোলাররাও সুবিধা পেতে পারতো।’
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ভারতের প্রভাব অবশ্য কম নয়। তাছাড়া ভারতীয় অধিনায়ক নিজ বোর্ডের উপরও রাখেন গুরুত্বপূর্ণ প্রভাব। কোহলির আহ্বান মেনে আইসিসি কিংবা বোর্ডগুলোর সমন্বিত সিদ্ধান্ত যদি টেস্টে বা সবধরনের ক্রিকেটে ডিউক বলের প্রচলনের ব্যবস্থা করেও ফেলে, অবাক হওয়ার কিছু থাকবে না! এতে অবশ্য হারিয়ে যাবে ইতিহাসের আলো হয়ে টিকে থাকা এসজি বল!