-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিউ জিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ শুরু হয় ১০ জানুয়ারি ও ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ শুরু হয় ১১ জানুয়ারি। ব্রিজটাউনে ৬ দিন খেলার পর ড্র নিয়েই সন্তুষ্ট থাকে কালথোরপের দল, অন্যদিকে ক্রাইস্টচার্চে চার দিনেই ৮ উইকেটের জয় পায় গিলিগানের ইংল্যান্ড।
এরপর সিদ্ধান্ত হয় একই দিন দুই টেস্ট খেলবে না ইংল্যান্ড। নবীন নিউ জিল্যান্ডের সাথে পরের দুই টেস্ট ড্র হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ১৬৭ রানের জয়। অকল্যান্ডে তৃতীয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়। এরপর আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি।
দুই ইংল্যান্ড দলের জর্জটাউনে তৃতীয় টেস্ট ও অকল্যান্ডে শেষ (চতুর্থ) টেস্ট শুরু হয় একই তারিখে! ২১ ফেব্রুয়ারি। জর্জটাউনে ইতিহাস রচনা করে ওয়েস্ট ইন্ডিজ। ৬ দিনের টেস্টে ইংল্যান্ডকে ২৮৯ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। অপর প্রান্তে, অকল্যান্ডে চার দিনের টেস্ট ড্র হয়। ১-০ তে সিরিজ জিতে যায় ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ টেস্ট অনুষ্ঠিত হয় ৩ এপ্রিল কিংস্টনে। সে ম্যাচে দীর্ঘ নয় দিন খেলা হয়! ড্রয়ে রাজি হতে হয় দুইদলকে। ওই ম্যাচে ইংল্যান্ডের অ্যান্ডি সান্ধাম ৩২৫ রানের ইনিংস খেলেন, যা তৎকালীন রেকর্ড ছিলো। চার মাস পর এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন ডন ব্র্যাডম্যান।
ওই ম্যাচে ইংল্যান্ড একাদশের খেলোয়াড়দের গড় বয়স ছিলো ৩৭ বছর ১৮৮ দিন যা সর্বোচ্চ! সান্ধাম সবচেয়ে বুড়ো বয়সে ট্রিপল সেঞ্চুরি করেন, ৩৯ বছর ২৭১ দিন। একই টেস্টের শেষ দিনে (১২ এপ্রিল) ইংল্যান্ডের উইলফ্রেড রোডসের বয়স ছিলো ৫২ বছর ১৬৫ দিন। তিনিই সবচেয়ে বেশী বয়সে টেস্ট ম্যাচ খেলেন।
রেকর্ডে, ইতিহাসে ভরা ছিলো ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ড সফর। দুই সফরের ইংল্যান্ড একাদশে কোনো মিল ছিলো না।
একাদশে মিল নেই, সেই কথায় আসলে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার কথা বলতে হয়। ৩ নভেম্বর শেষ হয় দুবাইয়ে 