-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাউদাম্পটনে টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল ভারত। কাইল জেমিসনের বোলিং তোপে অলআউট হয়েছিল ২১৭ রানে। জবাবে নিউজিল্যান্ড করে ২৪৯ রান। দ্বিতীয় ইনিংসে সাউদি-বোল্টের পেস তোপের মুখে ভারত অলআউট হয় ১৭০ রানে। মাত্র ২ উইকেট হারিয়েই ১৩৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কিউইদের হাতে ওঠে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। কিন্তু এই এক ম্যাচের ফাইনালে অখুশি ভারতীয় অধিনায়ক।
ম্যাচ শেষে কোহলি বলেন, 'বেশ, সত্যি বলতে দেখুন আমি কেবল একটি ম্যাচ খেলেই বিশ্বের সেরা টেস্ট দল প্রমাণ করতে আসিনি। যদি এটি একটি টেস্ট সিরিজ হতো তাহলে তিনটি টেস্ট ম্যাচ থাকত এবং তখনই বোঝা যেত কোন দলের সিরিজের ফিরে আসার কিংবা প্রতিপক্ষকে একেবারে দমন করার সামর্থ্য আছে। এটা এমন না যে দুই দিন ভালো খেলার পরে বলে দিলেন তুমি ভালো টেস্ট দল না। আমি মোটেও এটি বিশ্বাস করি না।'
তিন ম্যাচের ফাইনাল কেন চান- কোহলির সেই ব্যাখ্যায় যেন মনে হলো প্রথম আসরের ফাইনাল ম্যাচটি হেরে তিনি আরও ম্যাচ খেলার সুযোগ চাচ্ছেন! সাধারণত কোনো টুর্নামেন্টে ফাইনাল বা চূড়ান্ত সুযোগ একটিই আসে। কিন্তু এখন কোহলি এবং তার আগে ভারতের সাবেক ক্রিকেটার কপিল দেব ও কোচ রবি শাস্ত্রীও তিন ম্যাচের ফাইনালের দাবি করেছিলেন।
কোহলি বলেন, 'আমি বিশ্বাস করি, ফাইনাল হওয়া উচিত ছিল তিন ম্যাচের যেন দল হিসেবে প্রস্তুত হওয়ার যথেষ্ট সুযোগ পাওয়া যায়। আমার মনে হয় এটি নিয়ে ভবিষ্যতে কাজ করা উচিত। চেষ্টা, উত্থান-পতন, সিরিজের রূপ বদলানো, ভুল সংশোধনের সুযোগ যেন প্রথম ম্যাচে হারলে - তিন ম্যাচ শেষে এগুলো বোঝা যাবে। তাই তিন ম্যাচের সিরিজই ভালো সিদ্ধান্ত হবে। তবে এই ফলাফল নিয়ে আমরা বিরক্ত নই, কারণ আমরা জানি গত তিন দিনে আমরা কী করেছি।'