-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

স্টার্ক এমন অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর শেফিল্ড শিল্ডে। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলার সময় নিজেদের সর্বশেষ ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁহাতি ফাস্ট বোলার দুই ইনিংসেই নিয়েছেন টানা তিনটি করে উইকেট; অর্থাৎ গড়েছেন এক ম্যাচে দুই হ্যাট্রিকের কীর্তি।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫৬ রান বিলানোর বিনিময়ে স্টার্ক শিকার করেন চারটি উইকেট। হ্যাট্রিকের চক্র পূরণ করতে প্রথমে সাজঘরে ফিরিয়েছেন জনাথন ওয়েলসকে। এরপর একই পথ দেখিয়েছেন জেসব বেয়ার্নডর্ফকেও। ঠিক পরের বলেই ডেভিড মুডিকেও একই পরিণতির শিকার করলে প্রথম হ্যাট্রিকের দেখা পান মিচেল স্টার্ক। থামেননি হ্যাট্রিক করেই; পরের বলে শিকার করেন সাইমন ম্যাকিনকে।
প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে স্টার্ক আবারও হ্যাট্রিক করে বসবেন, এটি সম্ভবত তিনি নিজেও ভাবেননি। তবে বিশ্বসেরার কাতারে থাকা পেসারের গতিতে কুপোকাত হয়ে টানা তিন বলে একে একে সাজঘরে ফিরে যান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যান জেসন বেয়ার্নডর্ফ, ডেভিড মুডি ও জনাথন ওয়েলস। এই ইনিংসে ৪১ রানের খরচায় তিন উইকেট তুলে নেন স্টার্ক।