-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন রাসেল ডমিঙ্গো। গত দশ আন্তর্জাতিক ম্যাচে কোনটিতেই জিততে না পারা এবং ফিল্ডিংয়ের দুর্দশার কারণে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন কোচিং স্টাফরা। তবে এখন কোচ বদলানোর চিন্তা করছে না বিসিবি।
বিসিবি সভাপতি রাসেল ডমিঙ্গোর বিকল্প ভাবছে না তারা। তিনি বলেন, "'এখানে ২-৩টা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে আমরা তার সাথে চুক্তি নবায়ন করব কি করব না। এটা একটা ইস্যু। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা নবায়ন না করি তাহলে বিকল্প একটা থাকতে হবে। থাকতে হবে তো? ব্যাক আপ কিছু একটা থাকতে হবে। এই কোভিড পরিস্থিতিতে বিশ্বকাপের আগে এমন কোন কিছু আমাদের মাথায় নেই। এটাই বাস্তবতা।'
এ বছর সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। তার আগেই ডমিঙ্গোর সঙ্গে বাংলাদেশের চুক্তি শেষ হয়ে যাবে। কিন্তু আপাতত বিসিবির কথায় তার সঙ্গে চুক্তি বাড়ার সম্ভাবনা বেশি।
তবে দলের সাম্প্রতিক ব্যর্থতায় শুধুমাত্র কোচিং স্টাফদেরকে এখনই দায় দিতে চান না বিসিবি সভাপতি। সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের সাথেও বসা দরকার বলে মনে করেন তিনি। ডমিঙ্গোর সাথে ব্যাটিং কোচ জন লুইসও যে থাকছেন সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।
তিনি বলেন, "এখন পর্যন্ত টেস্ট করার সুযোগই পাচ্ছি না। আমি যদি বলি আমার ব্যাটিং খারাপ হলো কিভাবে? ও (জন লুইস) তো আমাকে বলবে, 'দেখো, কি শট খেলেছে। এ সময়ে কেউ এই শট খেলে। এখন তোমার খেলোয়াড়দেরকে কি আমার এটা শিখিয়ে দিতে হবে যে এটা খেলতে হবে না এই সময়ে গিয়ে?' তখন আমি বলব কী?"
"আগে তো বুঝতে হবে সমস্যাটা কোথায়। কাজেই এটা খেলোয়াড়দের সাথেও বসা দরকার। আমি তো খেলোয়াড়দের সাথেও বসতে পারছি না। আমার তো আসলে সবাইকে নিয়ে বসতে হবে। আমি তো বসতেই পারছি না কোভিডের জন্য। কি এক বায়োবাবল করে রেখেছে, ঢুকতে দেয় না। আমাকেও ঢুকতে দেয় না" 