-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে বড় অবদান ছিল এনক্রুমাহ বোনারের, যিনি শতকের কাছ থেকে আক্ষেপ নিয়ে ফিরলেও দারুণ এক ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন।
দলের প্রতিনিধি হয়ে সেই বনার জানালেন, ঢাকা টেস্টেও শূন্য থেকে শুরু করবে তার দল।
সমর্থকদের আশার প্রতিদান পূরণে বদ্ধপরিকর বনার বলেন, 'আমাদের নিয়ে হয়ত সমর্থকদের অনেক প্রত্যাশা আছে, তবে আমরা তাই করব যা করতে আমাদের পাঠানো হয়েছে। আমরা সবসময়ই পারফর্ম করব বলেই পারিশ্রমিক পাই। আমাদের উপর বিশ্বাস রেখে সেই কাজটিই করে যাচ্ছি। আমরা আবারো শূন্য থেকে শুরু করব। ভালো করে প্রস্তুতি নিতে হবে। ভিন্ন মাঠ, ভিন্ন উইকেট এবং ভিন্ন সবকিছু। আমাদের আবারো ভালো করতে হবে।'
চট্টগ্রাম টেস্ট দিয়ে টেস্টের আঙিনা মাড়ানো বনার জানালেন, ছোটবেলা থেকেই জয়ের নেশায় বুঁদ তিনি। আর তাই তার সিলেবাসে নেই হারার কোনো প্রস্তুতি। বনার বলেন, 'আমি জিততে পছন্দ করি। হারতে ঘৃণা করি আমি। যখন ছোট ছিলাম তখন থেকেই আমি এমন। সমর্থকদের গর্বিত করতে চাই। বাংলাদেশ ভালো দল, বিশেষ করে তাদের ঘরের মাঠে। আমরা জানি এই ম্যাচ কঠিন হতে চলেছে। তবে বড় চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি আমরা।'