-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

স্লিপে হোল্ডারের চোখ ধাঁধানো ক্যাচ। ছবি : গেটি ইমেজেস[/caption]
হোল্ডারের নেওয়া সেই ক্যাচটিকে অনেকেই টেস্ট ক্রিকেট ইতিহাসেরই সর্বকালের সেরা ক্যাচ হিসেবে আখ্যায়িত করেছেন। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ভক্তদের কাছে জানতে চাওয়া হয়েছে, 'এটাই কি টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্যাচ?'
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২৬তম ওভারের খেলা চলছে। উইন্ডিজ পেসার জয়ডেন সিলসের করা ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কেশব মহারাজের ব্যাটের কানায় লেগে বল চলে যায় তৃতীয় স্লিপ অঞ্চলে।
সিলস সেই সময় দুই জন স্লিপ ফিল্ডার নিয়ে বোলিং করছিলেন। কাজেই তৃতীয় স্লিপ অঞ্চল দিয়ে বল গড়িয়ে বাউন্ডারি লাইন স্পর্শ করবে এটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু সেটা আর হল কোথায়! দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ছয় ফুট সাত ইঞ্চির দীর্ঘদেহী হোল্ডার লুফে নিলেন সেই বল। বোলার সিলসসহ গোটা উইন্ডিজ দল তখন উল্লাসে মাতে।
তবে অবিশ্বাস্য সেই ক্যাচের ব্যাপারে কথা বলতে গিয়ে খুব একটা উচ্ছ্বসিত দেখা যায়নি হোল্ডারকে। বরং স্বাভাবিকভাবেই নিয়েছেন এই ক্যারিবিয়ান। হোল্ডার বলেন, “আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হল সুযোগ আসলে ক্যাচ নিতে হবে। প্রতিটি রান বাঁচাতে হবে, উইকেট তুলে নিতে হবে। আমি শুধু সর্বোচ্চ চেষ্টা করেছি।”
বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলে থাকা ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচের মালিক হোল্ডার। ৪৯ টেস্টে ৫০বার হোল্ডারের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছে ব্যাটসম্যানদের। দলের সেরা ফিল্ডার অবশ্য পুরো কৃতিত্বই দিলেন ফিল্ডিং কোচ রায়ান গ্রিফিতকে।
“কৃতিত্বটা আমাদের ফিল্ডিং কোচকে (রায়ান গ্রফিত) দিতে হবে। তিনি সেরাদের একজন। সবসময় আমাদের পাশে থাকেন। আমরা প্রচুর ক্যাচিং প্র্যাকটিস করি। রায়ান সবকিছুতে প্রচন্ড সিরিয়াস থাকেন। তাই তার প্রশংসা আমার করতেই হচ্ছে।”
তবে হোল্ডারের এমন অবিশ্বাস্য ক্যাচের পরও সেন্ট লুসিয়ায় বেশ চাপেই আছে ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৪ রানে অলআউট হলেও প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড নেওয়া দক্ষিণ আফ্রিকা উইন্ডিজকে ৩২৪ রানের বড় টার্গেট দিয়েছে।
দেখুন স্লিপে হোল্ডারের নেওয়া চোখ ধাঁধানো ক্যাচটি-





