-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পিএসএলে এমন ঘটনা নতুন কিছু নয়! ফাইল ছবি
ঘটনার সূত্রপাত ম্যাচের শেষে। লাহোর ম্যাচটি জিতে নেয় ২২ রানে। এরপরই দুই দলের টিম ম্যানেজমেন্টকে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায়। এই ঘটনার পর দুই দলই পিএসএল ম্যানেজমেন্টের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে।
করাচী কিংসের টিম ম্যানেজমেন্টের দাবি, লাহোর কালান্দার্সের একজন কর্মকর্তা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন, যিনি কিনা বাজে ভাষা ব্যবহার করেছেন। আবার লাহোর কালান্দার্সের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, করাচী দলের সিনিয়র ম্যানেজমেন্ট দুর্ব্যবহার করেছেন। বিবিসির উর্দু প্রতিবেদনে দুই দলেরই আনুষ্ঠানিক অভিযোগ পেশ করেছে।
উল্লেখ্য, কাশ্মীরের পুলাওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় আবার উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সম্পর্কে। আর এই বিরাজমান উত্তেজনার ফলে গোটা ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ রয়েছে। এমনকি, ক্রিকবাজ পিএসএলের আপডেট দেয়া বন্ধ করে দিয়েছে। পিএসএল খেলার কারণে দাবি উঠেছে আন্দ্রে রাসেল, শেন ওয়াটসনের মতো ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধকরণের। এর মাঝেই খেলার মাঠেই দুই দলের টিম ম্যানেজমেন্টের বিবাদে জড়িয়ে পড়া পিএসএলকে ঘিরে তৈরি হওয়া বিতর্ককে আরো উসকে দেবে বলেই সবার ধারণা।
করাচী কিংসের সালমান ইকবাল এই ব্যাপারে বলেছেন, " এটা ভারত-পাকিস্তান ম্যাচ নয়। এটা আমাদের নিজস্ব লীগ। এখানে ভদ্রতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ।"
অন্যদিকে, লাহোর কালান্দার্সের ম্যানেজার সামিন রানাও তাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর উপর মহলের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও তিনি এই ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।
গত ১৪ ফেব্রুয়ারী থেকে দুবাইতে শুরু হয়েছে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এর চতুর্থ আসর।