-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। এই দুইটি ম্যাচে এশিয়া একাদশে কোন দেশ থেকে কয়জন এবং কে কে থাকতে পারে সেটির একটি প্রাথমিক ধারণা দিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তার মধ্যে কোহলি সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের নামও জানিয়েছিলেন তিনি।
অবশ্য বিরাট কোহলি ও লোকেশ রাহুল একটি করে ম্যাচ খেলতে পারেন এমনটাই বলেছিলেন পাপন। তবে শুধু কোহলি ও রাহুলকে পাওয়া নিয়ে শঙ্কা নয়, এখন পর্যন্ত কারা খেলবেন সেটিই জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। এমনই সংবাদ প্রকাশ করেছে পিটিআই। প্রতিবেদনে বিসিসিআইয়ের সূত্র ব্যবহার করে উল্লেখ করে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে তারপর চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
এই ইস্যুতে কথা বলেছেন ভারত ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। এশিয়া একাদশের খেলার ব্যাপারটি তিনি খেলোয়াড়দের উপরেই ছেড়ে দিয়েছেন। এই ইস্যুতে তিনি বলেন, “এটা ক্রিকেটারদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তারা ধকল মনে করছে বোর্ডকে জানাবে।”
পিটিআই তাদের প্রতিবেদনে আরও প্রকাশ করেছে বিসিবি বিসিসিআই থেকে দশ ক্রিকেটারকে চেয়েছেন তার মধ্যে পাঁচজনকে পাঠাবে তারা। তবে কোন পাঁচজন সেটি ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 