-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া হয় 'এ' দল। এখানে থাকেন বয়সভিত্তিক পর্যায়ে ভালো করা ক্রিকেটাররাও। ছায়া দলটাও যেন জাতীয় দলের 'গ্রিন রুম'। তবে 'এ' দলের সাথে এই দলের পার্থক্য- এখানে খেলোয়াড়দের নিয়ে কার্যক্রম চলবে পুরো বছর জুড়েই।
সাধারণত কোনো দ্বিপাক্ষিক সিরিজের আগে 'এ' দল নিয়ে কাজ করা হয়। এতে ক্রিকেটাররা বেশি সময় কাজ করার সুযোগ পান না। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, ছায়া দলের কার্যক্রম চালু থাকবে ১২ মাসই। তিনি ছাড়াও এই প্রোগ্রাম গোছানোর দায়িত্ব দেওয়া হয়েছে আরেক বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনকে।
ইনাম জানান, "এই প্রোগ্রাম কিন্তু সারা বছর চলবে। 'এ' দল সাধারণত কোনো সিরিজ বা সফরের আগে কাজ করে। সবসময় সিরিজ আয়োজনও সহজ হয় না, বড় চ্যালেঞ্জ থাকে। করোনার কারণে এখন সব অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু এটা ইমরুল, সাব্বির, বিজয়, নাসির, শফিউলদের মত খেলোয়াড়দের জায়গা। তারা কিন্তু এখন অনূর্ধ্ব-১৯ বা এইচপি দলে নেই। তাদের খেয়াল রাখার জন্যই এই বাংলাদেশ টাইগার।"
ছায়া দল গোছানোর কাজটা ত্বরিত গতিতেই হচ্ছে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ শেষেই এর কার্যক্রম শুরু হবে বলে জানান ইনাম। তিনি বলেন, "আমরা ডিপিএল শেষ হওয়ার পরপরই এই প্রোগ্রাম শুরু করতে চাই।"