-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পুমা ইন্ডিয়া আয়োজিত ইন্সটাগ্রামে এক অনুষ্ঠানে ছিলেন বিরাট কোহলি ও তার সতীর্থ লোকেশ রাহুল। সেখানে কোহলি বলেন, "আমি একজন অধিনায়ক হিসেবে বলছি। একজন অধিনায়ক হিসেবে একটা ওয়াইড বল বা কোমরের ওপরে ফুল্টস ডেলিভারির জন্য ডাকা নো-বলের সিদ্ধান্তকে রিভিউ করার সুযোগ চাইব। এ সিদ্ধান্তগুলো ভুল হতে পারে।
"আমরা আইপিএলের মতো বড় টুর্নামেন্টে বা টি-২০ ক্রিকেটের ইতিহাসে দেখেছি যে এ সিদ্ধান্তগুলো কত বড় ব্যাপার হতে পারে।"
খুব ছোট্ট একটা ব্যবধানের জন্য নেওয়া ভুল সিদ্ধান্ত ম্যাচে অনেক বড় প্রভাব রাখতে পারে বলে মনে করেন কোহলি। তিনি বলেন, "এটা একটা দ্রুত গতির খেলা এবং ছোট্ট একটা ব্যবধানের কারণে ভুল হলে সেটা বড় প্রভাবক হয়ে দাঁড়াতে পারে। আপনি যদি এক রানে হেরে যান আর একটি ওয়াইড বলের সিদ্ধান্তকে রিভিউ না করতে পারেন সেটা একটা টুর্নামেন্টে কোনো দলের যাত্রায় বড় পরিবর্তন আনতে পারে।
কোহলির সঙ্গে একমত পোষণ করেছেন লোকেশ রাহুল। তিনি বলেন, "এই নিয়ম যদি চালু করা হয়, তাহলে খুব ভালো হবে। একটা টিমকে দুইটি রিভিউ দিয়ে যেকোনো কাজে ব্যবহার করতে বলা হতে পারে।"
সম্প্রতি চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে একটি ডেলিভারিকে আম্পায়ার পল রাইফেল ওয়াইড বল ঘোষণা করতে যাচ্ছিলেন। কিন্তু উইকেটরক্ষক ও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বল গ্লাভসে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করলে বদলে যায় পল রাইফেলের ভাবনা। প্রসারিত করতে থাকা দুই হাত আবার আগের জায়গায় ফিরিয়ে এনে বলটিকে বৈধ ডেলিভারি গণনা করেন তিনি। যদিও টিভি রিপ্লেতে দেখা গিয়েছে সেটি প্রকৃতপক্ষে ওয়াইড ছিল। এমন ঘটনার পর কোহলি-রাহুলের দাবি যৌক্তিক বটে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 