-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দ্বিতীয় দিনের শুরুতেই কোনো রান তোলার আগে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ককে সাজঘরে ফেরান মার্ক উড। এরপর প্যাট কামিন্সকেও সাজঘরের পথ দেখান উড। উডের খাটো লেংথের ডেলিভারিতে কামিন্স ক্যাচ তুলে দেন ক্রলির হাতে।
এরপর নাথান লায়নকে নিয়ে ৩১ রান যোগ করেন থিতু হওয়া অ্যালেক্স ক্যারি। ক্যারিকে (২৪) বোল্ড করেন ওকস। শেষ উইকেটে স্কট বোল্যান্ড ও লায়ন আরো ২৩ রান যোগ করে দলীয় স্কোর ৩০০ রানের চৌকাঠ পার করেন। ৩ ছক্কা ও ১ চারে লায়ন করেন ২৭ বলে ৩১ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁক্তে থাকে ইংল্যান্ড। দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই রান আউট হন ওপেনার ররি বার্নস। আরেক ওপেনার জ্যাক ক্রলি ফিরেন ১৮ রান করে কামিন্সের বলে। তৃতীয় উইকেটে ডাভিড মালান ও জো রুটের ৪৯ রানের জুটিও ভাঙেন কামিন্স। এরপর নিজের পরের ওভারে এসে রুটকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন কামিন্স। তারপরের ওভারেই মিচেল স্টার্কের বলে অসাধারণ ক্যাচ নেন লায়ন।
২ উইকেটে ৭৮ রান থেকে ৮৫ রানে যেতে ৫ উইকেট হয়ে যায় অস্ট্রেলিয়ার। থিতু হতে পারেননি ওলি পোপও।১৪ রান করে স্কট বোল্যান্ডের শিকার হন তিনি। শেষদিকে ক্রিস ওকসের ৩৬ রান আর স্যাম বিলিংসের ২৯ রানে ভর করে ১৮৮ রানে পৌঁছায় ইংল্যান্ড। চার উইকেট নেন অজি অধিনায়ক কামিন্স।
দ্বিতীয় ইনিংসে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। ইনিংসের প্রথম ওভারেই স্টুয়ার্ট ব্রডের বলে পয়েন্টে ক্যাচ দেন ডেভিড ওয়ার্নার। দুই ইনিংসেই ০ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। এর আগেও অ্যাশেজে এক ম্যাচে জোড়া ডাক আছে তার। অ্যাশেজের ইতিহাসে তিনিই প্রথম ওপেনার যিনি দুই ম্যাচে 'পেয়ার' নিয়ে ফিরেছেন সাজঘরে।
এরপর মার্ক উড আর ক্রিস ওকসের বোলিং তোপের মুখে পড়ে অজিরা। ১১ রান করে উডের বলে উসমান খাজা ও ৫ রান করে ওকসের বলে মার্নাস লাবুশেন বিদায় নেন। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে দিনশেষ করে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৩০৩/১০, ৭৫.৪ ওভার (প্রথম ইনিংস)
হেড ১০১, গ্রিন ৭৪, লাবুশেন ৪৪
ব্রড ৩/৫৯, উড ৩/১১৫
ইংল্যান্ড ১৮৮/১০, ৪৭.৪ ওভার (প্রথম ইনিংস)
ওকস ৩৬, রুট ৩৪, বিলিংস ২৯
কামিন্স ৪/৪৫, স্টার্ক ৩/৫৩
অস্ট্রেলিয়া ৩৭/৩, ১৯ ওভার (দ্বিতীয় ইনিংস)
স্মিথ ১৭*, উসমান ১১, লাবুশেন ৫
উড ১/৯, ব্রড ১/৯