-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

যার সূত্রপাত ঘটে দু'দলের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের চা বিরতির সময়। ড্রেসিংরুমে যাওয়ার পথে সিসিটিভির ভিডিও ফুটেজে ধরা পড়ে ওয়ার্নার ও ডি ককের কাণ্ডটি।
সোমবার ভাইরাল হয়ে যাওয়া এ ভিডিও ফুটেজে দেখা যায় ড্রেসিংরুমে যাওয়ার পথে ডি-ককের দিকে তেড়ে আসছেন ওয়ার্নার। অজি এ ব্যাটসম্যানকে বারবার ফেরানোর চেষ্টা করলেও হিমশিম খেতে হয় তার সতীর্থ উসমান খাজা, টিম পেইনদের। বিবাদে জড়িয়ে ওয়ার্নার এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তাকে থামাতে ব্যর্থ হন দলীয় অধিনায়ক স্টিভেন স্মিথও।
ঠিক কি কারণে এতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন ওয়ার্নার ভিডিও ফুটেজ ভাইরালের পর এমনটা যখন সবাই ভাবছে তখন অস্ট্রেলিয়ার ‘দি সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকা প্রকাশ করেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। অজি ওপেনার ওয়ার্নারের স্ত্রীকে অবমাননা করে আপত্তিকর মন্তব্য করার ফলেই এতটা বেসামাল আচরণ করেন ওয়ার্নার বলে জানানো হয়েছে ‘দি সিডনি মর্নিং হেরাল্ড’ এর পক্ষ থেকে।
এরপর থেকে ডি ককের এমন মন্তব্যর কড়া সমালোচনার ঝড় বইতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য অনেকেই একহাত নিচ্ছেন প্রোটিয়া এ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
এদিকে সিরিজের প্রথম টেস্টে এবি ডি ভিলিয়ার্স রান আউটের পর উইকেট উদযাপনে অখেলোয়াড়সুলভ আচরণ করার শাস্তি পেতে হচ্ছে অজি স্পিনার নাথান লায়নকে। ডি ভিলিয়ার্সের কাছে নিজের এমন উদযাপনের জন্য দুঃখ প্রকাশ করলেও ম্যাচ রেফারির হাত থেকে রক্ষা মেলেনি তার।
চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজ জয়ের পথে আরও একধাপ এগিয়ে যেতে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ৯ মার্চ।