-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২-১ ব্যবধানে সিরিজ জয়ী আয়ারল্যন্ড[/caption]
জ্যামাইকার সাবিনা পার্কে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শাই হোপ উড়ন্ত সূচনা করলেও টেস্ট মেজাজে শুরু করেন আরেক ওপেনার জাস্টিন গ্রেভস। ৩৯ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে হোপ বিদায় নেন দলীয় ৭২ রানে। তাকে শিকার করেন ক্রেইগ ইয়ং। পরের ওভারেই গ্রেভসকেও শিকার করেন তিনি। ৩১টি বল মোকাবেলা করে ১২ রান করেন গ্রেভস।
অ্যান্ডি ম্যাকব্রাইনের আক্রমণে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। নিকোলাস পুরান (২), শামারহ ব্রুকস (১) ও কাইরন পোলার্ডকে (৩) শিকার করেন ম্যাকব্রাইন। ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজকে (১৯) কার্টিস ক্যাম্ফার ও রোমারিও শেফার্ডকে (১৩) জর্জ ডকরেল শিকার করলে ১১৯ রানে ৭ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
ধ্বংসস্তুপ থেকে ক্যারিবিয়ানদের উদ্ধার করে লড়াকু সংগ্রহ এনে দেন জেসন হোল্ডার। ৬০ বলে ৪৪ রানের ইনিংস খেলে তিনি রান আউটে কাটা পড়েন। এছাড়া অকিল হোসেন ৩৬ বলে ২৩ রান ও ওডেন স্মিথ ১০ বলে অপরজিত ২০ রান করেন। অকিলকেও শিকার করেন ম্যাকব্রাইন।
৪৪.৪ ওভারেই অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা সংগ্রহ করে ২১২ রান। আইরিশদের পক্ষে ম্যাকব্রাইন চারটি এবং ইয়ং তিনটি উইকেট নেন।
[caption id="attachment_188349" align="aligncenter" width="512"]
শেষ ম্যাচে ২ উইকেটে জিতেছে আয়ারল্যান্ড[/caption]
আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম বলেই হারায় উইলিয়াম পোর্টারফিল্ডকে। দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন পল স্টার্লিং ও ম্যাকব্রাইন। ৩৮ বলে ৪৪ রানের ইনিংস খেলে স্টার্লিং বিদায় নিলে ভেঙে যায় এই জুটি।
বল হাতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ম্যাকব্রাইন। তার উইলো থেকে আসে ৫৯ রান, খেলেন ১০০টি বল। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। স্টার্লিংয়ের সাথে ৭৩ রানের জুটির পর হ্যারি ট্যাক্টরের সাথে ৭৯ রানের জুটি গড়েন ম্যাকব্রাইন।
১৫২ রানে তৃতীয় উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। ২০৮ রানের মধ্যেই আইরিশদের ৮টি উইকেট তুলে নেন অকিল-চেইজরা। তখনই ম্যাচ জমে ওঠে। তবে আর বিপদ হতে দেননি আইরিশরা। ৩১ বল হাতে রেখেই ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড। হ্যারি করেন ৭৬ বলে ৫২ রান।
সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের দুইটি ম্যাচ জিতে সিরিজ জিতল আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ২১২/১০ (৪৪.৪ ওভার)
হোপ ৫৩, হোল্ডার ৪৪, অকিল ২৩, স্মিথ ২০*;
ম্যাকব্রাইন ৪/২৮, ইয়ং ৩/৪৩।
আয়ারল্যান্ড ২১৪/৮ (৪৪.৫ ওভার)
ম্যাকব্রাইন ৫৯, হ্যারি ৫২, স্টার্লিং ৪৪;
চেজ ৩/৪৪, অকিল ৩/৫৯।
আয়ারল্যান্ড ২ উইকেটে জয়ী এবং ২-১ ব্যবধানে সিরিজ জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




