-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

করোনায় আক্রান্ত হয়েছেন জ্যামাইকান পেসার মিন্ডলে। ছবিঃ এএফপি[/caption]
প্রোটিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছিলেন হোপ, ব্র্যাথওয়েটরা। তবে ওই ক্যাম্প থেকেই দুঃসংবাদ শুনল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
করোনাভাইরাসের কারণে বেশ অনেক নিয়ম-কানুনের মধ্যে দিয়ে সিরিজ আয়োজন করতে হচ্ছে বোর্ডগুলোকে। ক্যাম্পে যোগ দেওয়ার আগে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রথম কোভিড টেস্ট দিয়েই প্রোটিয়া সিরিজের প্রস্তুতির জন্য মাঠে নামে ক্যারিবীয়রা।
তবে দ্বিতীয় টেস্টে করোনা ধরা পড়ে ২৬ বছর বয়সী জ্যামাইকান পেসার মারকুইন মিন্ডলের। করোনা আক্রান্ত হলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায় শরীরে নেই কোন উপসর্গ। করোনা আক্রান্তের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধায়নে আইসোলেশনে রাখা হয়েছে এই পেসারকে।
অন্যদিকে মিন্ডলের করোনা শনাক্ত হওয়ার পর বন্ধ রাখা হয় ক্যাম্প। সেই সাথে পুনরায় পিসিআর টেস্ট করানো হয় দলের বাকি সদস্যদের। সবাইকে আইসোলেশনে রাখার পর পুনরায় টেস্টে নেগেটিভ আসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের। ফলে একসঙ্গে অনুশীলন করতে না পারলেও ছোট ছোট গ্রুপ হয়ে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুতি সারবে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ আরম্ভ হবে আগামী ১০ জুন সেন্ট লুসিয়ায়। ২২ জুন দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলে দুই দল ফের মাঠে নামবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে।