-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এই বছর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল। এফটিপি অনুযায়ী আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তবে বাংলাদেশে করোনা সংক্রমণের অবস্থা বাড়তে থাকায় সিরিজ নিয়ে বাড়তি পদক্ষেপ নিতে হবে বিসিবিকে।
এমনিতে করোনাকালীন ম্যাচ আয়োজন করতে ক্রিকেটারদের অনেক নিয়মের মধ্যে থাকতে হচ্ছে। সিরিজ শুরু হওয়ার এক মাস আগেই বায়ো-বাবলে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে সিরিজেও এমন ব্যবস্থাই নিতে হবে বিসিবিকে। বায়ো-বাবলের পরিকল্পনা কেমন হবে সেটির একটি ধারণা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে পাঠানো হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন।
“আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। আর সেটা ভিত্তিতে আমরা একটা বায়ো বাবল প্লান আমরা পাঠিয়েছি যেটা আমরা সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরকেও আমরা পাঠিয়েছি। এটার ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের ফিডব্যাকটা আসলে আমরা হয়তো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।”
করোনাভাইরাসের মধ্যে দ্রুতই সিরিজ সম্পন্ন করতে চায় বিসিবি। মঙ্গলবার মিডিয়ার সঙ্গে আলাপকালে এমনটাই জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন।
“ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা .. যতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে এবং যে বিষয়গুলো আমাদের মুল টার্গেট এফটিপিতে সেটাকে ফুলফিল করে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে করার জন্য। তো সেটার ব্যাপারেও আমরা কাজ করছি বাট এ ব্যাপারগুলোতে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি।”




