-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শুক্রবার (৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে ৩০ ওভার খেলেও টাইগাররা। এমন সময় হুট করে খবর আসে- আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের সর্বশেষ করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে, যিনি কিনা ম্যাচে একটি উইকেটও পেয়েছেন।
ইয়াসির আলীকে সাজঘরে ফেরানো এই ক্রিকেটারকে সঙ্গে সঙ্গে সবার থেকে আলাদা করা হয়। ম্যাচ তো বাতিল হয়েছেই, শঙ্কা ছিল সিরিজও বাতিল হয় কি না। তবে করোনা প্রটোকল মেনে সিরিজের বাকি অংশ সম্পন্নের ব্যাপারেই আপাতত ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিডিক্রিকটাইমকে বলেন, 'প্রাথমিকভাবে দুই দলের পুরো সিরিজ বাতিলের সিদ্ধান্ত আসছে না। কোভিড প্রটোকলে যে নিয়ম আছে- একজন ক্রিকেটারের মাঝে করোনার উপস্থিতি বা লক্ষণ পাওয়া গেলে কী করতে হবে, কী কী করণীয়... তো আমরা স্বাভাবিকভাবেই সেই প্রটোকল মেনে যেভাবে দুই পক্ষের বাকি খেলাগুলো আয়োজন করা যায় সেদিকে আগাবো। স্বাভাবিক নিয়মেই দুই দলের করোনা পরীক্ষা হবে এবং তার ফলাফলের ভিত্তিতে দুই বোর্ডের সমঝোতায় চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।'
বিসিবি চিকিৎসক জানান, কোভিড প্রটোকলের ব্যাপারে শীঘ্রই বোর্ড থেকে চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হবে।