-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভাগ্যটা অবশ্য খারাপই বলা যেতে পারে স্যাম কারানের। ২০ বছর বয়সী এ তরুণ বাঁহাতি সিমিং অলরাউন্ডারের পারফরম্যান্স যে মোটেও বাদ পড়ার মতো নয়। কিন্তু স্টোকসকে জায়গা করে দিতেই বাদ দেওয়া হয়েছে তাকে। ভাগ্য ছাড়া আর কাউকে দোষারোপ করতে পারছেন না কারান।
এজবাস্টন টেস্টে কারান ছিলেন ম্যাচসেরা। ব্যাট হাতে দুই ইনিংসে করেন ৬৩ ও ২৪। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন পাঁচটি উইকেট। দ্বিতীয় টেস্টে এক ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে রান করেন ৪০। সিরিজে ব্যাট হাতে ৪২ গড় আর বোলিংয়ে ২৪ গড় নিয়েও জায়গা ধরে রাখতে পারলেন কারান।
প্রথম টেস্টে দারুণ খেলেছিলেন বেন স্টোকস। বল হাতে শিকার করেছিলেন ছয় উইকেট। দ্বিতীয় টেস্টে তার পরিবর্তে খেলেছিলেন ক্রিস ওকস। নেমেই বাজিমাত করেন তিনি। বল হাতে চার উইকেট আর ব্যাটিংয়ে খেলেন অপরাজিত ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। এমন অসাধারণ পারফরম্যান্সের পর তাকে বাদ দিয়ে একাদশ সাজালে তা অবিচারই হতো!
একাদশ সাজানো নিয়ে বেশ সমস্যাতেই পড়তে হয়েছে অধিনায়ক জো রুটকে। জানিয়েছেন নিজের অন্যতম কঠিন সিদ্ধান্ত এটি। জো রুট বলেন, "অধিনায়ক হিসেবে নিতে হয়েছে এমন কঠিন সিদ্ধ্বান্তগুলোর মধ্যে এটি একটি। স্যাম দূর্ভাগ্যবশত বাদ পড়েছে। বেন ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে আছে। সে মরিয়া হয়ে আছে ফেরার জন্য। সে এখন পারফরম্যান্স করতে চায় এবং ক্রিকেটেই মন দিতে চায়। সে খেলার জন্য তৈরি।"
শনিবার ট্রেন্ট ব্রিজে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে 




