-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে কতটুকু সফলভাবে এই রপ্ত করা হয়েছে, তা নিজেই জানেন না মুর। তিনি বলেন, 'স্পিন সামলেছি, সেটা আমি আসলে ঠিক নিশ্চিত করে বলতে পারছি না।' তবে জিম্বাবুয়ের সাবেক ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার তার স্পিনের বিপক্ষে ব্যাটিং উন্নত করেছেন বলে অভিমত মুরের।
তিনি বলেন, 'তবে ক্লুজনারের সাথে আমি গত বছর বাংলাদেশে এসেও অনেক কাজ করেছি। তিনি আমাকে ব্যাট কীভাবে প্যাডের সামনে আনতে হয়, সেটা নিয়ে ভালো ধারণা দিয়েছেন। এখানে তাকে কৃতিত্ব দেওয়া উচিত।'
স্পিন নিয়ে খাটুনি কম হয়নি মুরের। সাফল্য তাই কেনই বা পাবেন না তিনি! নিজের খাটুনির কথা জানিয়ে মুর আবারও উল্লেখ করেন ক্লুজনারের কথা। তিনি বলেন, 'আমার মনে হয় আমি এই ব্যাপারটা নিয়ে বেশ খেটেছি। অবশ্যই জিম্বাবুয়েতে ওই অর্থে স্পিন বান্ধব উইকেট নেই, তবে তার পরামর্শ আমাকে সাহায্য করেছে। এবার উপমহাদেশে এসে সেজন্যই স্পিনটা ভালোভাবে সামলাতে পেরেছি।'
স্পিনের বিপক্ষে নিজের রক্ষণ আগের চেয়ে ভালো হয়েছে বলে মনে করেন ২৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। এমনকি প্রথম টেস্টের আগেও এই ব্যাপারটি নিয়েই ভাবছিলেন তিনি। নিজের সেরাটা ধেলে দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে বেজায় খুশি হওয়া এই ক্রিকেটার বলেন, 'স্পিনের বিপক্ষে আমার রক্ষণ এখন আগের চেয়ে ভালো হয়েছে। প্রথম টেস্টের আগে আমি এই ব্যাপারটা নিয়েই ভাবছিলাম। শুরুতে ব্যাট করলে আমার সেরা সুযোগ আসবে, সেটাও আমি জানতাম। আমি সেটা পুরোপুরি কাজে লাগাতে চেয়েছি, নিশ্চিত করতে চেয়েছি যেন গোটা দিন ব্যাট করতে পারি। আশা করি, পরের ম্যাচেও ধরে রাখতে পারব।'