-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জো রুট[/caption]
ট্রেন্টব্রীজে আগে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। দল সুবিধা করতে না পারলেও অর্ধশতক আসে রুটের ব্যাট থেকে। এই অর্ধশতক হাঁকানোর পথে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহকের চূড়ায় বসেন রুট। তার ব্যাট থেকে আসে মোট ৬৪ রান। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৫০তম হাফ সেঞ্চুরি।
তিন সংস্করণ মিলিয়ে কুকের মোট সংগ্রহ ১৫ হাজার ৭৩৭ রান। তৃতীয় সেশনে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বলে কাভার ড্রাইভ করে চার হাঁকানোর মাধমে কুককে টপকে শীর্ষে ওঠেন রুট।
২০১২ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রুট। মাত্র সাড়ে ৮ বছরেই সাবেক অধিনায়ক কুককে ছাড়িয়ে গেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে এবং সেই ভারতের বিপক্ষে ম্যাচেই দেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের চূড়ায় উঠলেন তিনি।
ভারতের বিপক্ষে ট্রেন্টব্রীজের প্রথম ইনিংস পর্যন্ত রুটের মোট সংগ্রহ ১৫ হাজার ৭৮০ রান। এই রান করতে রুট খেলেছেন ৩৬৬টি ম্যাচ এবং কুক খেলেছিলেন ৩৮৭টি ম্যাচ। টেস্টে ১০৬ ম্যাচে ৮৭৭৮ রান, ১৫২ ওয়ানডেতে ৬১০৯ রান ও ৩২ টি-টোয়েন্টিতে ৮৯৩ রান আছে তার নামের পাশে।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক (শীর্ষ পাঁচ)
১. জো রুট- ১৫৮৭০ রান- ৩৬৬ ইনিংস
২. অ্যালেস্টার কুক- ১৫৭৩৭ রান- ৩৮৭ ইনিংস
৩. কেভিন পিটারসেন- ১৩৭৭৯ রান- ৩৪০ ইনিংস
৪. ইয়ান বেল- ১৩৩৩১ রান- ৩৭০ ইনিংস
৫. গ্রাহাম গুচ- ১৩১৯০ রান- ৩৩৭ রান।